নারী উপস্থাপকদের মুখ ঢাকার নির্দেশ দিলো তালেবান

আপডেট : ২০ মে ২০২২, ০২:৩৭ পিএম

আফগানিস্তানের নারী টিভি উপস্থাপক ও পর্দায় উপস্থিত অন্যান্য নারীদের সম্প্রচারের সময় মুখ ঢেকে রাখার নির্দেশ দিয়েছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। 

বুধবার (১৮ মে) আফগান মিডিয়া আউটলেটগুলোকে এই নির্দেশনা সম্পর্কে জানানো হয়। 

দুই সপ্তাহ আগে সব নারীদের জনসমক্ষে মুখ ঢেকে বোরকা পরতে বা শাস্তির ঝুঁকি নেয়ার নির্দেশ দিয়েছিল তালেবান। 

আফগানিস্তানে নারীদের ওপর ধারাবাহিকভাবে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে- তাদের পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে এবং মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে৷ 

নাম প্রকাশে অনিচ্ছুক কাবুলের একটি স্থানীয় টিভি স্টেশনে কর্মরত একজন নারী সাংবাদিক বলেন, সর্বশেষ নির্দেশটি শুনে তিনি হতবাক হয়েছেন। 

তিনি বলেন, তারা আমাদের টিভিতে উপস্থাপনা বন্ধ করতে পরোক্ষভাবে চাপ প্রয়োগ করছে।


একাত্তর/এআর

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
লেবাননে দখলদার বাহিনীর অব্যাহত সন্ত্রাসী হামলার জবাবে রোববার (৭ জুন) রাতে ইসরাইলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর