ভয়াবহ অগ্ন্যুৎপাতের পরও অক্ষত টোঙ্গার আগ্নেয়গিরিটি

আপডেট : ২৩ মে ২০২২, ০২:৪২ পিএম

টোঙ্গা দ্বীপে গত জানুয়ারিতে অগ্ন্যুৎপাত হওয়া প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত হুঙ্গা-টোঙ্গা হুঙ্গা-হা'আপাই আগ্নেয়গিরিটি এখনও বিস্ময়করভাবে অক্ষত রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

নিউজিল্যান্ডের একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি আগ্নেয়গিরিটির ম্যাপিং সম্পন্ন করেন। এতে দেখা যায়, অগ্ন্যুৎপাতের আঘাতে আগ্নেয়গিরিটির যে মারাত্মক ক্ষতির আশঙ্কা করা হচ্ছিলো তা হয়নি। 

অগ্ন্যুৎপাতের পরে হুঙ্গা-টোঙ্গা হুঙ্গা-হা'আপাই ও এর আশেপাশের এলাকার সমুদ্রতলের অবস্থা পর্যবেক্ষণ করতে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইন্সটিটিউট ফোর ওয়াটার এন্ড এটমোস্ফেরিক রিসার্চ সেখানে একটি জাহাজ নিয়ে যায়। 

image


অভিযানের দলনেতা মেরিন জিওলজিস্ট কেভিন ম্যাকেই বলেন, টাঙ্গারোয়া রিসার্চ ভেসেলের সোনার ডাটা থেকে প্রাপ্ত তথ্য দেখে বিস্মিত হয়েছেন তিনি। 

তিনি জানান, সেখানে প্রায় ৫০ কিলোমিটার এলাকাজুড়ে বিপুল পরিমাণে ছাই ও পলি জমতে দেখা গেলেও, আগ্নেয়গিরিটি অক্ষত আছে বলে দেখা যায়।

২২ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চালানো এই সার্ভের তথ্য-উপাত্ত থেকে ধারণা করা হচ্ছে, অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্রের তলদেশে ছয় থেকে সাত ঘন কিলোমিটার পরিমাণ পদার্থ জমা হয়েছে, যার মধ্যে রয়েছে আগ্নেয়গিরির ছাই ও পাথর। 

আরও পড়ুন: আওরঙ্গজেবকে নিয়ে যে কারণে উত্তপ্ত ভারতের রাজনীতি

তবে গবেষকরা ধারণা করছেন, এর পুরোটাই ওই একদিনের অগ্ন্যুৎপাতে জমা হয়নি। এখনও অল্প পরিমাণে ছাই উদ্গীরন  করে চলেছে আগ্নেয়গিরিটি। 

পৃথিবীতে এক শতাব্দীরও বেশি সময়ে সবচেয়ে বড় অগ্ন্যুৎপাতের ঘটনাটি ঘটে এই আগ্নেয়গিরিতে। এর ফলে প্রশান্ত মহাসাগর ও অন্যান্য মহাসাগরীয় অঞ্চলে সুনামির সৃষ্টি হয়। 

অগ্ন্যুৎপাতের তীব্রতা এতো বেশি ছিল যে, সাড়ে ষোল হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাজ্যের আকাশেও ধোঁয়ার মেঘ দেখা গিয়েছিলো। 


একাত্তর/এসজে

ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গার উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
৫০০ বছরেরও বেশি সময় পর সুদূর পূর্ব রাশিয়ার একটি আগ্নেয়গিরি থেকে প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গেলো সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। 
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কাছে অবস্থিত মাউন্ট রুয়াং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে দেশটির ছয়টির বেশি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর