চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে পারে ভারত

আপডেট : ২৪ মে ২০২২, ১০:২২ পিএম

অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধি ঠেকাতে ভারত সরকার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদনকারী দেশ ভারত, তারা দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারকও। রপ্তানিতে শীর্ষে থাকা ব্রাজিলে এবার চিনির উৎপাদন কম হয়েছে বলে জানা গেছে।

এরই মধ্যে তেলের উচ্চমূল্যের কারণে মিলগুলো আখভিত্তিক ইথানল উৎপাদনে ঝুঁকছে। ফলে ইতোমধ্যে বিশ্ববাজারে চিনির দাম উর্ধ্বমুখী।

এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ ঠিক রাখতে এবং দাম বৃদ্ধি ঠেকাতে ভারত বিগত ছয় বছরের মধ্যে প্রথমবারের মত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, শুরুতে ৮০ লাখ টন চিনি রপ্তানির পর লাগাম টানার চিন্তা থাকলেও প্রাক্কলনের চাইতে উৎপাদন বেশি হওয়ায় আরও কিছু চিনি রপ্তানিতে সায় দিয়েছে ভারত সরকার। এখন এক কোটি টন রপ্তানি হলেই নিষেধাজ্ঞা আসতে পারে।

ভারতীয় চিনি উৎপাদকদের সংগঠন দ্য ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন চলতি মৌসুমে তিন কোটি ১০ লাখ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছিল। সংশোধিত হিসাবে তা দাঁড়িয়েছে  তিন কোটি ৫৫ লাখ টনে।

জানা গেছে, চলতি ২০২১-২২ অর্থবছরে সরকারি ভর্তুকি ছাড়াই ৮৫ লাখ টন চিনি রপ্তানিতে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের চিনিকলগুলো। ইতোমধ্যে যার প্রায় ৭১ লাখ টন চিনি পাঠানোও হয়েছে।

তবে এক কোটি টন চিনি রপ্তানির সম্ভাব্য সীমাকে যৌক্তিক বলেই মনে করছেন ভারতীয় ব্যবসায়ীরা। মুম্বাইভিত্তিক এক রপ্তানিকারক বলেন, রপ্তানিসীমা এক কোটি টন আসলেই বড় অংক, এতে চিনিকল ও সরকার উভয়ই লাভবান হবে।

এদিকে, চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞার গুঞ্জনে এরই মধ্যে মঙ্গলবার (২৪ মে) বলরামপুর, ডালমিয়া ভারত, ধামপুর, দ্বারিকেশ ও শ্রী রেনুকা সুগার মিলের শেয়ারের দাম আট শতাংশ পড়ে গেছে শেয়ার বাজারে। 

করোনা মহামারীর ধাক্কা সামলে ওঠার আগেই ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক পণ্য বাজারে অস্থিরতা তৈরি করেছে। জাতিসংঘের তথ্য মতে বিশ্বব্যাপী খাদ্য মূল্য গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউক্রেন থেকে সূর্যমুখী তেল না পাওয়ায় আর ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি বন্ধ রাখায় রান্নার তেলের দাম চড়ে গেছে অনেক দেশেই। এখন সামনে চিনির দামে কি পরিবর্তন ঘটে, তাই দেখার বিষয়। 


একাত্তর/জো 

বাংলাদেশে শতভাগ রপ্তানির জন্য নির্মিত আদানির একটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ দেশেও বিক্রির সুযোগ রেখে বিদ্যুৎ রপ্তানি বিধি সংশোধন করেছে ভারত সরকার। কয়লাভিত্তিক এক হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার...
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতা ও তাণ্ডবের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ও সৌদি যুবরাজের জাপান সফর বাতিল করার পর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।
লাতিন দেশ আর্জেন্টিনায় আকাশচুম্বী মূল্যস্ফীতি এখন ১০০ শতাংশেরও বেশি। পরিস্থিতি মোকাবিলায় পণ্যের দাম বৃদ্ধির মাত্রা বেঁধে দিয়েছে সে দেশের সরকার।জুলাইতে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ১১৩ শতাংশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর