রাইসির মৃত্যুর পর তেলের দাম বেড়েছে

আপডেট : ২০ মে ২০২৪, ০৭:৫১ পিএম

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্টের মৃত্যু ও সৌদি যুবরাজের জাপান সফর বাতিল করার পর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

সোমবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি উঠেছে ৮৪ দশমিক ৩০ ডলারে। এছাড়া ডব্লিউটিআই ক্রুডের দাম ৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ১১ ডলারে উঠেছে।

রোববার আজারবাইজান থেকে ফেরার সময় রহস্যজনকভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এদিকে সোমবারই জাপান সফরে যাওয়ার কথা ছিল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের।

কিন্তু বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণ দেখিয়ে সফর বাতিল করেছেন যুবরাজ।

এই দুই ঘটনায় মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়তে পারে এমন আশঙ্কায় তেলের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। দাম আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরবি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যবর্তী যুদ্ধের দীর্ঘায়িত হওয়ার প্রেক্ষাপটে তেহরানের ওপর ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপ তৈরির প্রচেষ্টায় চীনের তেল কেনার বিষয়টি এখন মূল আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। বিশ্বজুড়ে...
মধ্যপ্রাচ্য জুড়ে চলমান ভয়াবহ যুদ্ধের মাঝে বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার কমাতে এবার 'ছায়া জাহাজে'র আশ্রয় নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের কড়া নজরদারি আর সম্ভাব্য হামলা এড়াতে নিজেদের লোকেশন বা...
ইরানের সঙ্গে দুই মাসের যুদ্ধে বিশ্ব অর্থনীতির পাশাপাশি ঘরোয়া জীবনযাত্রার ব্যয় আকাশমুখী হওয়ায় এখন বড় ধরনের চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও তিনি ইরানকে কাবু করতে হরমুজ...
চলতি সপ্তাহে সৌদি আরামকো যখন তাদের তেল ক্রেতাদের কাছে পাঠানো একটি চিঠিতে স্বীকার করে নিল যে, এপ্রিল মাসে তেল রপ্তানির জন্য তারা কোন বন্দরটি ব্যবহার করবে, সে বিষয়ে তাদের নিশ্চিত কোনো ধারণা তাদের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর