শিনজিয়াং পুলিশ ফাইলস

উইঘুর মুসলিম বন্দি শিবিরের ভয়াবহ তথ্য ফাঁস

আপডেট : ২৫ মে ২০২২, ১২:৪৩ এএম

সম্প্রতি চীন সরকারের কম্পিউটার হ্যাক করে সংগ্রহ করা বিপুল পরিমাণ তথ্য বিবিসির হাতে তুলে দেয়া হয়েছে যাতে চীনের প্রত্যন্ত পশ্চিমাঞ্চলের শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের আটক কেন্দ্রে রেখে দেবার গোপন প্রক্রিয়া সম্পর্কে ভয়াবহ তথ্য সামনে এসেছে।

'শিনজিয়াং পুলিশ ফাইলস' নামে পরিচিত এইসব নথি বিবিসির হাতে এবছরের গোড়ার দিকে  তুলে দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

বিবিসি জানায়, নিরপেক্ষভাবে যাচাই করা এ ধরনের অনেকগুলো নথি থেকে দেখা গেছে দেশটির সংখ্যালঘু উইঘুর এবং টার্কিক সম্প্রদায়ের মানুষদের শুধুমাত্র ইসলামী ধর্মবিশ্বাসের কারণে তাদের দীর্ঘ কারাদণ্ড দেয়া হয়েছে।

শিনজিয়াং এলাকার পুলিশের কম্পিউটার সার্ভার হ্যাক করে জোগাড় করা বিশাল এই তথ্যভাণ্ডারে রয়েছে: চূড়ান্ত গোপনীয় হাজার হাজার বন্দির ফটোগ্রাফ, এবং আটক কেন্দ্র থেকে পালানোর চেষ্টা করলেই গুলি করে হত্যার নীতি বিষয়ক নানা সাক্ষ্যপ্রমাণ।

ফাঁস হওয়া কিছু ছবিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দীদের মাথায় কালো হুড পড়িয়ে এবং শেকলে বেঁধে নতি স্বীকারে বাধ্য করার কৌশল প্রয়োগ করতে দেখা গেছে।

এসব তথ্য আদানপ্রদানের প্রক্রিয়ায় এমনকি চীনা নেতা শি জিনপিংও অন্তর্ভুক্ত আছেন বলে প্রমাণ পাওয়ার দাবি করেছে বিবিসি। 

গোপন এসব দলিল এমন এক সময়  প্রকাশ করা হল যখন জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাশেলেট চীনের শিনজিয়াং সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, এক বিবৃতিতে চীন সরকার বিবিসিকে বলেছে, চীন সরকার সন্ত্রাস দমন পদক্ষেপ নেবার ফলে শিনজিয়াংয়ে যে শান্তি ও সমৃদ্ধি এসেছে তা, তাদের ভাষায়, সবরকম 'মিথ্য প্রচারণার' সবচেয়ে ভাল জবাব।

চীন সরকার দাবি করে যে শিনজিয়াং জুড়ে ২০১৭ সালে এই 'সংশোধন কেন্দ্রগুলো' তৈরি করা হয় এবং তাদের বক্তব্য অনুযায়ী এগুলো নিছকই স্কুল।

কিন্তু হ্যাক করা দলিলে অভ্যন্তরীণ পুলিশ বাহিনীর প্রতি নির্দেশ, রক্ষীদের ডিউটির সময় এবং বন্দীদের অবস্থার যেসব ছবি প্রথমবারের মত সামনে এসেছে তাতে এগুলোকে নিছক স্কুল বলা চলে না বলছে বিবিসি।


একাত্তর/জো

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর