ব্রাজিলে মাদক কারবারি ধরতে বস্তিতে অভিযান, বহু হতাহত

আপডেট : ২৫ মে ২০২২, ০৬:২১ পিএম

ব্রাজিলের রিওডি জেনিরো শহরের একটি বস্তিতে মাদকবিরোধী অভিযানে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রিও ডি জেনিরো শহরের ইতিহাসে এ যাবৎকালে সবচেয়ে রক্তক্ষয়ী একটি অভিযানের এক বছর পর এই অভিযান চালানো হলো। খবর বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের।

দেশটির সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশের গুলিতে আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ বলেছে, মঙ্গলবার (২৪ মে) সকালে অপরাধীচক্রের নেতাদের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার করতে শহরের উত্তরের ভিলা ক্রুজেইরো বস্তিতে অভিযানের সময় গুলির মুখে পড়ে এসব মানুষ প্রাণ হারিয়েছেন।

image


ঘটনার পর এক পুলিশ সদস্যসহ আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মেক্সিকোর হোটেল ও বারে হামলা, আট নারীসহ ১১ জন নিহত

অভিযানের পর প্রাথমিকভাবে ১১ জন নিহত হওয়ার কথা জানানো হয়। তবে এরপর আরও লাশ উদ্ধার হতে থাকলে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ।

পুলিশ বলেছে, অভিযানে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১১ জন সন্দেহভাজন। বাসিন্দারা বলছেন, বন্দুকযুদ্ধের কারণে ওই এলাকার অন্তত ১৯টি স্কুল বন্ধ হয়ে গেছে।

দুপক্ষের এই সংঘর্ষের সময় পুলিশের একাধিক হেলিকপ্টারও গুলিবিদ্ধ হয়েছে। মাদক পাচার ঠেকাতে ব্রাজিলের পুলিশ প্রায়ই রিও ডি জেনিরোর জনবহুল বস্তিতে অভিযান চালায়। তবে এবার পুলিশ বলছে, ব্রাজিলের অন্য অংশ থেকে এসে ভিলা ক্রুজেইরোতে লুকিয়ে থাকে অপরাধী চক্রের নেতাদের সন্ধানেই এ অভিযান।

একাত্তর/আরএ/এআর

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর