জাপানি রেড আর্মির সহ-প্রতিষ্ঠাতা শিগেনবুর কারামুক্তি

আপডেট : ২৮ মে ২০২২, ১২:২৩ পিএম

সুদীর্ঘ ২০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন জাপানের সশস্ত্র গোষ্ঠী রেড আর্মির সহ-প্রতিষ্ঠাতা ফুসাকো শিগেনবু (৭৬)। 

শনিবার (২৮ মে) কারামুক্ত হওয়ার পর শিগেনবু ‘নিরপরাধ মানুষদের ক্ষতি’ করার জন্য ক্ষমাও প্রার্থনা করেন।

১৯৭৪ সালে হেগে ফ্রান্সের দূতাবাসে হামলা এবং দেশটির রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের জিম্মি করার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে কারাভোগ করছিলেন তিনি।

২০০০ সালে ওসাকায় গ্রেপ্তার হন শিগেনবু। এর আগে কয়েক দশক ধরে গ্রেপ্তার এড়িয়ে বেড়িয়েছেন তিনি। 

সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বব্যাপী সমাজতান্ত্রিক বিপ্লবকে উসকে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল জাপানি রেড আর্মি। গোষ্ঠীটি বেশ কিছু জিম্মি ও ছিনতাইয়ের ঘটনা ঘটানোর পাশাপাশি ইসরায়েলের একটি বিমানবন্দরে হামলাও চালিয়েছিল।

image


শিগেনবুর নেতৃত্বাধীন সময়ে ১৯৭৪ সালে হেগে ফ্রান্সের দূতাবাসে হামলা চালিয়ে দেশটির রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের ১০০ ঘণ্টার জন্য জিম্মি করে রেড আর্মির তিন সদস্য। রেড আর্মির এক সদস্যের মুক্তি ও জিম্মিকারী ওই তিন সদস্যের সিরিয়ায় যাওয়ার ব্যবস্থা করার পর সেই জিম্মি দশার ইতি ঘটে।

শিগেনবু যদিও এ হামলায় অংশ নেননি তবে জাপানের একটি আদালত ২০০৬ সালে এ হামলায় তার সংশ্লিষ্টতা খুঁজে পান এবং তাকে ২০ বছরের কারাদণ্ড দেন।

বিচারের অপেক্ষায় থাকার সময়ে তিনি রেড আর্মি ভেঙে দেন। তখন তিনি বলেছিলেন, আইনি ব্যবস্থার মধ্যেই তিনি লড়াই করে যেতে চান।

উল্লেখ্য, ১৯৭২ সালে তেল আবিরের লড এয়ারপোর্টে রেড আর্মির হামলায় ২৬ জন নিহত হয়েছিল। সশস্ত্র বিপ্লবী গোষ্ঠীটি সর্বশেষ ১৯৮৮ সালে ইতালিতে যুক্তরাষ্ট্রের মিলিটারি ক্লাবে গাড়ি বোমা হামলা চালিয়েছিল বলে জানা যায়।


একাত্তর/জো

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরাইল। চারদিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই ৩৯ ফিলিস্তিনিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর