ইসরাইলি কারাগার থেকে মুক্ত ৩৯ ফিলিস্তিনি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৯:৫৫ এএম

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরাইল। চারদিনের যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই ৩৯ ফিলিস্তিনিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। 

এর আগে স্থানীয় সময় শুক্রবার যুদ্ধবিরতির প্রথম দিনে ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। খবর আল জাজিরা’র। 

কারাগার থেকে মুক্তি পাওয়া ২৪ বছর বয়সী মারাহ বাকির আল জাজিরাকে জানিয়েছেন, তাকে যখন ২০১৫ সালে কারাবন্দী করা হয় তখন তার বয়স ছিল ১৬ বছর। প্রথম ব্যাচেই মুক্তি পাওয়াদের মধ্যে তিনি একজন। 

কারাবন্দীদের সবার সুচিকিৎসা দরকার বলে জানিয়ে তিনি বলেন, কারাগারে থাকাকালীন তাদের প্রত্যেকের চিকিৎসার বিষয়ে চরম মাত্রায় অবহেলা করা হয়েছে। 

তিনি এখন তার পরিবারের সঙ্গে সময় কাটাবেন এবং বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে তার পড়ালেখা শুরু করবেন বলে মারাহ জানিয়েছেন।

কাতারের মধ্যস্থতায় শুক্রবার ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ১৩ জন ইসরাইলি নারী ও শিশু, ১০ জন থাই ও একজন ফিলিপিনো নাগরিক।

এদিকে ইসরাইল বলছে, যেসব ফিলিস্তিনিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, তাদের মধ্যে কয়েকজন ইসরাইলি সেনাদের হত্যাচেষ্টায় লিপ্ত ছিল। আর যেসব শিশুকে ছাড়া হয়েছে তারা সেনাদের উদ্দেশ করে পাথর ছোড়ার মতো অপরাধে লিপ্ত হয়েছিল।

চুক্তি অনুযায়ী, চারদিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মি এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরাইল বলছে, হামাসের প্রতি ১০ জন করে জিম্মি মুক্তির বিনিময়ে একদিন করে যুদ্ধবিরতি বাড়াবে ইসরাইল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় ও যুগান্তকারী মোড় দেখল বিশ্ববাসী। নির্ধারিত সময়ের দুই দিন আগেই আকস্মিকভাবে গতকাল বুধবার ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে এক ঐতিহাসিক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর