গির্জায় পদদলিত হয়ে ৩১ জন নিহত, আহত সাত

আপডেট : ২৮ মে ২০২২, ০৯:৫০ পিএম

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় পোর্ট হারকোর্ট শহরের একটি গির্জায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত ও সাতজন আহত হয়েছেন। শনিবার (২৮ মে) দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নাইজেরিয়ার রিভারস প্রদেশের রাজধানী পোর্ট হারকোর্টের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জ-কোকো বলেছেন, শনিবার ভোরের দিকে খাবার খেতে আসা শত শত মানুষের গির্জার ভেতরে প্রবেশের সময় পদদলনের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, লোকজন সেখানে অনেক আগেই চলে আসেন এবং কেউ কেউ ধৈর্যহীন হয়ে ছুটতে শুরু করেছিলেন। যে কারণে পদদলনের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম পাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, পোর্ট হারকোর্ট পোলো ক্লাবে অনুষ্ঠিত দ্য কিংস অ্যাসেম্বলি ‘শপ ফর ফ্রি’ অনুষ্ঠানের জন্য প্রচুর লোকজন জড়ো হয়েছিলেন। গির্জার ভেতরে প্রবেশের সুযোগ পাওয়ার জন্য অনেকে শুক্রবার থেকে সারিতে দাড়িয়ে ছিলেন।

গির্জায় নিহত এবং আহতদের উদ্ধারের পর পার্শ্ববর্তী পোর্ট হারকোর্ট সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।


একাত্তর/এসএ

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
মধ্যপ্রাচ্যে ইরানের চালানো প্রথম দফার হামলায় গুরুতর আহত আরও এক মার্কিন সেনা সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর...
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে রাজধানী কারাকাসে পরিচালিত মার্কিন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
দক্ষিণ সিরিয়ায় জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি শান্ত করতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী পাঠিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর