আবারো আল আকসায় হামলা চালালো ইসরাইল

আপডেট : ৩০ মে ২০২২, ০২:২৯ পিএম

আল আকসা মসজিদে আবারো হামলা চালিয়েছে কট্টর ডানপন্থী ইহুদিবাদী এবং ইসরাইলি বাহিনী। হামলা চালানো হয়েছে ওল্ড সিটির মুসলিম বসতিতে। 

এতে আহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। আটক করা হয়েছে অনেককে। ইসরাইল আগুন নিয়ে খেলছে বলে হুঁশিয়ার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

রোববার (২৯ মে) ওল্ড সিটিতে পতাকা মিছিল করে ইসরাইলিরা। কথিত জেরুজালেম দিবসের মিছিলে ৭০ হাজার ইসরাইলি অংশ নেয়। 

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর বর্ষপূর্তিতে এ মিছিল করে তারা। মিছিলটি দামেস্ক গেইট থেকে শুরু হয়। 

ওল্ড সিটির মুসলিম বসতি হোয়ে ওয়েস্টার্ন ওয়াল পর্যন্ত স্থায়ী হয়। তাদের হাতে ইসরাইলি পতাকা, মুখে ইসরাইলি বন্দনা, আর আরব মুরদাবাদ স্লোগান উচ্চারিত হয়।

প্রতিবাদ জানালে, ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরাইলি বাহিনী ও মিছিলকারীরা। শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়। 

আহতদের উদ্ধারে গেলে অ্যাম্বুলেন্সকর্মীর উপরও হামলা চালায়। নিরাপত্তায় তিন হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করে ইসরাইল। 

প্রতিবাদকারী ফিলিস্তিনিদের উপর রাবার বুলেট টিয়ারগ্যাস, স্টান গ্রেনেড ছুঁড়ে তারা। আহত হয় অন্তত ৭৫ ফিলিস্তিনি। হামলার প্রতিবাদে পশ্চিমতীরে বিক্ষোভ হয়েছে। 

সেখানেও হামলা চালায় ইসরাইলি বাহিনী। বিক্ষোভ হয়েছে গাজায়ও। ইসরাইলি পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায় তারা।

এদিন সকালে আল আকসা প্রাঙ্গণে হাজির হয় কয়েকশ' কট্টর ইহুদিবাদী। পতাকা মিছিল বাধাহীন করতে মুসল্লিদের মসজিদে আটকে দেয়। 

আরও পড়ুন: ডনবাস মস্কোর কাছে শর্তহীন অগ্রাধিকার: ল্যাভরভ

কিছু ইসরাইলি ফিলিস্তিনিদের উসকাতে মসজিদ প্রাঙ্গণে প্রার্থনার ভান করে। ইসরাইলপন্থী স্লোগান দেয়। প্রতিবাদ জানালে মুসল্লিদের লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি বাহিনী।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র জানান, দায়িত্বহীনভাবে, দখলদারদের জেরুজালেমের পবিত্রতা নষ্টের অনুমতি দিয়ে ইসরাইল আগুন নিয়ে খেলছে। 

রোববারের সংঘাতে পুরো অঞ্চল থমথমে। আগের মিছিলের প্রতিবাদে গাজা থেকে রকেট ছোঁড়া হয়। জবাবে ১১ দিন বোমা নিক্ষেপ করে ইসরাইল। এতে ২৬০ ফিলিস্তিনি ও ১৩ ইসরাইলি নিহত হয়।


একাত্তর/এসজে

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর