বিশ্বের সবচেয়ে বেঁটে কিশোর নেপালের ডোর বাহাদুর

আপডেট : ৩০ মে ২০২২, ০২:৫০ পিএম

বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের খবর সচরাচর খবর হলেও খাটো বা বেঁটেদের খবর খুব বেশি হয় না। তবে নিষ্ঠার সঙ্গে সেই খবরটি দিয়ে যাচ্ছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। 

সম্প্রতি গিনেস রেকর্ডস জানিয়েছে বিশ্বের সবচেয়ে বেঁটে কিশোরের খবর। তার নাম ডোর বাহাদুর খাপাঙ্গি। ১৭ বছরের এই কিশোরের উচ্চতা ৭৩.৪৩ সেমি (২ ফুট ৪.৯ ইঞ্চি)।

নেপালের ছেলে বাহাদুর খাপাঙ্গির জন্ম হয় ২০০৪ সালের ১৪ নভেম্বর। কাঠমান্ডু থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সিন্ধুলি জেলায় বাস করেন তিনি।

image


বাহাদুর বাবা-মা এবং ভাই-বোনদের সঙ্গেই তিনি থাকেন। সব ভাই-বোনদের মধ্যে সবচেয়ে ছোট হলেন তিনি। সেই কারণে সবার খুব আদরের তিনি। পড়াশুনা করেন গ্রামের স্কুলে। 

ডোর বাহাদুরের বড় ভাই নরা বাহাদুর বলেন, ভাই যখন জন্ম নেয় তখন ঠিকই ছিল। সাত বছর বয়স থেকে আর বাড়েনি। তার সমবয়সীদের উচ্চতা বেড়েছে, কিন্তু ডোরের ক্ষেত্রে তা হয়নি। 

image


তিনি জানান, কেন ডোর বাহাদুরের ক্ষেত্রে এমনটা হলো সেটি তারা জানেন না। এনিয়ে কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া হয়নি। কারণ, তেসন কোন প্রয়োজন পড়েনি। 

তবে নরা বলেন, আমি খুশি যে আমার ভাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সার্টিফিকেট পেয়েছে। ২৬ মে রাজধানী কাঠমুন্ডুতে সেই সনদ তুলে দেন গিনেসের কর্তারা। 

image


সবচেয়ে মজার বিষয় হলো, বিশ্বের সবচেয়ে বেঁটে কিশোর মানুষের রেকর্ডটি আগে নেপালের খগেন্দ্র থাপা মাগারের দখলে ছিল। 

আরও পড়ুন: আবারো আল আকসায় হামলা চালালো ইসরাইল

খগেন্দ্র ১৯৯২ সালের অক্টোবরে জন্মেছিলেন। তাঁর উচ্চতা ছিল ৬৫.৫৮ সেন্টিমিটার বা দুই ফুট এক দশমিক আট ইঞ্চি। ২০২০ সালে তাঁর মৃত্যু হয়।


একাত্তর/এসজে
গত আগস্টের শেষের দিকে নেপাল ও তিব্বতের বিশাল এলাকায় নজিরবিহীন ও প্রলয়ংকরী বন্যা সৃষ্টি করা ভয়াবহ হিমবাহ ধসের পেছনে জলবায়ু পরিবর্তনের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি...
চীন-নেপাল সীমান্তে হিমালয় অঞ্চলে সংঘটিত প্রলয়ঙ্করী আকস্মিক প্লাবন ও ধসের ধ্বংসস্তূপ থেকে চার জনের অলৌকিক উদ্ধারের পর সোমবারও সুড়ঙ্গে আটকে পড়া ১০০ জনেরও বেশি জলবিদ্যুৎ কর্মীর খোঁজে উদ্ধার অভিযান...
চীন-নেপাল সীমান্তে হিমালয় সংলগ্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রতিক ইতিহাসপ্রসিদ্ধ প্রলয়ঙ্করী বন্যা ও ধসে নিহত শত শত স্বজনের স্মরণে সোমবার নেপাল জুড়ে ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী ১৩ দিনের শেষ...
নেপালের রসুয়া, নুওয়াকোট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে আগস্ট মাসের শেষ দিকে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-ধসের পানি নেমে গেলেও দুর্যোগের আসল ক্ষত এখনো শুকায়নি। বিশেষ করে বন্যার করাল গ্রাস থেকে...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর