চীনের মহাকাশ স্টেশন অভিযান পুনরায় শুরু

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:২৯ পিএম

অসমাপ্ত নিজস্ব মহাকাশ স্টেশনটির নির্মানকাজে মনুষ্যবাহী মহাকাশযান উৎক্ষেপণ করতে যাচ্ছে চীন। 

অসমাপ্ত স্টেশনটির জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ও নভোচারীদের নিয়ে রবিবার (৫ জুন) এই মহাকাশযান যাত্রা করবে। প্রায় ছয় মাস ধরে মহাকাশে অবস্থান করে তারা মহাকাশ স্টেশন নির্মাণের কাজ করবেন।

শনিবার (৪ জুন) সকালে এক সংবাদ সম্মেলনে চীনের মহাকাশ সংস্থা জানিয়েছে, রবিবার (৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল দশটা ৪৪ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। উত্তর পূর্বাঞ্চলীয় গনঝু প্রদেশের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাশূন্যে পাড়ি জমাবে এই মহাকাশযানটি।

মিশন কমান্ডার জেন ডং এর সঙ্গে থাকবেন মহাকাশচারী লিউ ইয়াং এবং চাই জুঝে। তারা শেনঝু নামের একটি মহাকাশযানে রওনা দেবেন। চীনা ভাষায় এর অর্থ ‘স্বর্গীয় জাহাজ’।

এই উৎক্ষেপণের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান চীনা মহাকাশ সংস্থার কর্মকর্তা লিন জিকিয়াং। 

এই বছরের শেষ নাগাদ মহাকাশ স্টেশনের কাজ শেষ করতে চায় চীন। এজন্য মোট ১১টি মনুষ্যবাহী অভিযান পরিচালনা করতে হবে। শেনঝু-১৪ হতে যাচ্ছে সপ্তম অভিযান।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিলে তিন মডিউলের মহাকাশ স্টেশন নির্মাণ শুরু করে চীন। ওই সময় প্রথম পাঠানো হয় সবচেয়ে বড় মডিউল তিহানহে। একটি মেট্রো বাসের চেয়ে সামান্য বড় তিহানহে স্টেশন নির্মাণ শেষে মহাকাশচারীদের বাসস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

জুলাই ও অক্টোবরে বাকি দুইটি মডিউল মহাকাশে পাঠানো হবে বলে জানা গেছে। 


একাত্তর/জো 

চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর