সোনিয়া গান্ধী দিল্লির হাসপাতালে ভর্তি

আপডেট : ১২ জুন ২০২২, ০৬:০০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নানান শারীরিক জটিলতা দেখা দেওয়ায় দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে কংগ্রেস। তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। রোববার (১২ জুন) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এক বার্তায় বলেছেন, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হবে। আমরা কংগ্রেসের সব পুরুষ, নারী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ ও শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।

এর আগে, গত ২ জুন নমুনা পরীক্ষায় সোনিয়া গান্ধীর করোনাভাইরাস পজিটিভ ফল আসে। অর্থ-পাচারের একটি মামলায় দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদে যোগ দিতে যাওয়ার আগে ওই দিন তার করোনা শনাক্ত হয়।

ভারতের আর্থিক অপরাধ তদন্তকারী এই সংস্থার কর্মকর্তারা বলেছেন, তারা জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ জুন দিন ঠিক করে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে নতুন করে সমন জারি করেছেন। গত ৮ জুন ইডির কাছে জবানবন্দি দেওয়ার কথা ছিল সোনিয়ার।

অর্থ-পাচারের একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল ১৩ জুন কংগ্রেসের সাবেক প্রধান ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে তলব করেছে ইডি।

গত ২ জুন জবানবন্দি দেওয়ার কথা থাকলেও কেরালার ওয়ানাড আসনের লোকসভার সদস্য রাহুল গান্ধী দেশের বাইরে থাকায় নতুন করে তারিখ নির্ধারণের আবেদন জানান। পরে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাহুল গান্ধীকে ১৩ জুন ইডির নয়াদিল্লির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়।

এর আগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর সোনিয়া গান্ধী ইডির সামনে হাজির হওয়ার ব্যাপারে আশাবাদী বলে কংগ্রেস নেতারা দাবি করেছিলেন। গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে আর্থিক অপরাধের এই মামলা বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে করেছে বলে অভিযোগ কংগ্রেসের।

আগামীকাল সোমবার রাহুল গান্ধীর ইডির দফতরে হাজির হওয়ার দিন বিশাল প্রতিবাদ-সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে দলটি। দেশটির ন্যাশনাল হেরাল্ড পত্রিকার মালিক ও কংগ্রেসের যুব সংগঠন ইয়াং ইন্ডিয়ার কথিত আর্থিক অনিয়মের তদন্তে সোনিয়া ও রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে ইডি। 


একাত্তর/এসএ

ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও নিট কেলেঙ্কারির অভিযোগে দেশজুড়ে উত্তাল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে গৌরবময় ‘রাজনৈতিক ও গণতান্ত্রিক জয়’ হিসেবে দেখছে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
তামিলনাড়ুর রাজনীতিতে এক অভাবনীয় ও নাটকীয় পটপরিবর্তন ঘটিয়ে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপাতির বিজয়ের নেতৃত্বাধীন 'তামিলাগা ভেত্তরি কাজহাগাম' (টিভিকে) সরকার গঠনের পথে চূড়ান্ত ধাপে পৌঁছেছে।...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর