সিরিয়ায় শীর্ষ আইএস নেতা আটক

আপডেট : ১৬ জুন ২০২২, ০৯:৫৭ পিএম

উত্তর সিরিয়ায় অভিযান চালিয়ে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক সিনিয়র নেতাকে আটক করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী।

বুধবার (১৫ জুন) রাতে তাকে আটক করা হয় বলে জোট বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। খবর বিবিসি। 

বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তি বোমা তৈরিতে বেশ অভিজ্ঞতাসম্পন্ন এবং ইসলামিক স্টেটের বিভিন্ন হামলার কাজে তিনি সহযোগিতা করে থাকেন।

ওয়াশিংটন পোস্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, ধরা পড়া ইসলামিক স্টেট নেতার নাম আহমেদ কুর্দি এবং তিনি ওয়ালি নামেও পরিচিত। তাকে রাকার গভর্নরও বলা হয়।

একটি মনিটরিং গ্রুপ বলছে, দুটি হেলিকপ্টারে করে সৈন্যদেরকে আল-হামাইরা গ্রামে নামানো হয়, যেটি সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো প্রদেশের তুর্কি সীমান্তের কাছে অবস্থিত।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন 'সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' জানায়, সৈন্যদের সেখানে নামানোর পর গ্রামবাসীদের সঙ্গে তাদের সাত মিনিট ধরে সংঘর্ষ হয়।

এই সেনাদল পরে পূর্ব আলেপ্পোর কোবানি অঞ্চলে একটি ঘাঁটিতে গিয়ে নামে। এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে তুরস্কের সমর্থনপুষ্ট একটি বিদ্রোহী গোষ্ঠী।

আরও পড়ুন: বাসি রুটিতে বেঁচে আছে আফগানরা

সিরিয়ার আল-হামাইরা নামের এই গ্রামের একজন বাসিন্দা মোহাম্মদ ইউসেফ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সৈন্যরা গ্রামের একপ্রান্তে একটি বাড়িতে হানা দেয়, যেখানে তাদের ধারণা আলেপ্পোর কিছু মানুষ থাকতো।

জোট বাহিনীর বিবৃতিতে বলা হয়, এই অভিযানের খুঁটিনাটি খুবই সতর্কতার সাথে পরিকল্পনা করা হয় যাতে করে কোন বেসামরিক মানুষের ক্ষতি না হয়, কোন ধরনের অপ্রয়োজনীয় প্রাণহানি এড়ানো যায়।

ইসলামিক স্টেট যখন ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে তাদের খেলাফত ঘোষণা করে, তখন আলেপ্পোর পূর্বদিকের শহর রাকা ছিল কার্যত তাদের খেলাফতের রাজধানী।


একাত্তর/এসজে

দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নিজেদের বৃহত্তম সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন বাহিনী। সোমবার সকালে হাসাকা প্রদেশের ‘কাসরাক’ ঘাঁটি থেকে ডজনখানেক ট্রাককে...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর