পাখির আঘাতে দিল্লিগামী যাত্রীবাহী বিমানে আগুন

আপডেট : ১৯ জুন ২০২২, ০৪:৫০ পিএম

পাটনা থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমানে মাঝআকাশে পাখির ডানার আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

রোববার (১৯ জুন) এ ঘটনার পর পাটনায় জরুরিভাবে নিরাপদে অবতরণ করেছে বিমানটি। 

এক বিবৃতিতে স্পাইসজেট জানায়, স্পাইসজেটের বি৭৩৭-৮০০ বিমানটি ফ্লাইট এসজি৭২৩ হিসেবে দিল্লি থেকে পাটনায় যাচ্ছিলো। উড্ডয়নের সময়ই ককপিট ক্রু ধারণা করেছিলেন বিমানটির এক নম্বর ইঞ্জিনে আঘাত করেছে পাখি। পরে ইঞ্জিন থেকে স্ফুলিঙ্গ বেরুতে দেখে ক্রু ক্যাপ্টেনকে জানালে তিনি বিমানটিকে জরুরী অবতরণ করান। 

পাখির আঘাতে ইঞ্জিনের তিনটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা। 

জানা গেছে, বিমানে ১৮৫ জন যাত্রী ছিলেন। 

পাটনার জেলা প্রশাসক চন্দ্রশেখর সিংহ জানান,  সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বিমানটি নিরাপদে অবতরণ করেছে। 

উল্লেখ্য, একই দিনে স্পাইসজেটের দিল্লি থেকে জাবালপুরগামী এসজি২৯৬২ ফ্লাইটটিও প্রেসারাইজেশন স্ন্যাগের কারণে দিল্লি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই আবার দিল্লিতে ফিরে এসে জরুরি অবতরণে বাধ্য হয়। 


একাত্তর/জো 

আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ভারতের গুজরাটে উড়োজাহাজ বিধ্বস্তের একদিন না পেরোতেই এবার বোমাতঙ্কে শতাধিক যাত্রী নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। 
বোমা আতঙ্কে কলকাতাগামী একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানের ভেতরে বোমা রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কে জরুরি অবতরণ করেছে। ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর