বোমাতঙ্কে ভারতীয় যাত্রীবাহী বিমানের তুরস্কে জরুরি অবতরণ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ পিএম

ভারতীয় ভিস্তারা এয়ারলাইন্সের একটি বিমানের ভেতরে বোমা রয়েছে এমন খবর ছড়িয়ে পড়ার পর তুরস্কে জরুরি অবতরণ করেছে। ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাচ্ছিল।

বিমানে বোমা আছে- অজ্ঞাত এক ফোনকলের এমন বার্তা পেয়ে তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম শহরে যাত্রীবাহী বিমানটি শুক্রবার জরুরি অবতরণ করে। খবর টিআরটি’র।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, অবতরণের পর কর্তৃপক্ষ দ্রুত বিমান থেকে যাত্রীদের নামিয়ে নেয় এবং বোমার খোঁজে তল্লাশি চালায়।

ভিস্তারা এয়ারলাইন্স সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফুর্টগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে নিরাপদভাবে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করেছে। তুরস্কের স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে বিমানটি এরজুরুমে অবতরণ করে বলে ভিস্তারার মুখপাত্র জানিয়েছেন।

ভিস্তারার পক্ষ থেকে আরও জানানো হয়, নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী, ক্রু এবং বিমান পরীক্ষা করেছে এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। সেইসঙ্গে যাত্রীদের ফ্রাঙ্কফুর্টে পাঠানোর জন্য আলাদা বিমানও পাঠানো হয়েছে। 

এরজুরুমের গভর্নর মুস্তাফা সিফতসি তার্কিস জানান, খবর পেয়ে এরজুরুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে তাদের বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে সাড়ে ১১টার মধ্যে সকল তল্লাশি ও পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ফলাফলে বোমার হুমকি ভিত্তিহীন বলে জানা যায় বলে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছেন।

 

একাত্তর/জো
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর