সু চির বিচার কার্যক্রম চলবে কারাগারে

আপডেট : ২৩ জুন ২০২২, ০২:৫৭ পিএম

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে চলা সব ধরনের আইনি কার্যক্রম আদালত কক্ষ থেকে কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সেনা সরকার।

কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই সেনা সরকার এই নির্দেশ দেয়। সু চির মামলার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার (২২ জুন) এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

নোবেল বিজয়ী সু চির বিরুদ্ধে ফৌজদারি অপরাধের কমপক্ষে ২০টি মামলা রয়েছে। গত বছরের শুরুর দিকে ক্ষমতাচ্যুত হন ৭৭ বছর বয়সী এই নেত্রী। তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম না প্রকাশ করার শর্তে একটি সূত্র জানায়, নেপিডোর কারাগারের নতুন একটি বিশেষ আদালতে মামলাগুলোর শুনানি স্থানান্তর করা হবে।

সূত্রটি আরো বলেছে, ‘আদালত বসানোর জন্য নতুন একটি ভবন প্রস্তুত হয়েছে বলে বিচারক ঘোষণা দেন।’

সু চির ম্যারাথন বিচার প্রক্রিয়া এতদিন রুদ্ধদ্বার আদালতে চলেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম কেবল এ ব্যাপারে সীমিত তথ্য দেয়।

আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১০০০, আহত ছয়শ'র বেশি

সু চির আইনজীবীদের এ নিয়ে বাইরে কথা বলা নিষিদ্ধ। তারা শুধু আদালত চলাকালে সু চির সঙ্গে কথা বলতে পারে।

মিয়ানমারে চলমান সংকটের ব্যাপারে সু চি কতটুকু জানেন, তা স্পষ্ট নয়। সেনা অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।

জান্তা সরকার ক্ষমতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে। তাদেরকে মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রতিরোধ মোকাবেলা করে চলতে হচ্ছে।


একাত্তর/আরএ

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর