যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস

আপডেট : ২৬ জুন ২০২২, ১১:৩৫ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে গত তিন দশকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। 

শনিবার (২৫ জুন) এই বিলে সই করার পর বাইডেন বলেন, 'আমি যা চাই এই বিলে তার সবকিছু না থাকলেও, বহুদিন ধরে আমি জীবন রক্ষাকারী যেসব পদক্ষেপ আহবান করে আসছিলাম তা এখানে আছে।' 

নতুন এই আইন ২১ বছরের কম বয়সী অস্ত্র ক্রেতাদের ওপর আগের চেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করবে এবং হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র নিয়ে নিতে রাজ্যগুলোকে উৎসাহিত করবে। 

এর আগে এ সপ্তাহের শুরুর দিকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের সমর্থনে সিনেট ও কংরেসে এই বিলটি পাস হয়। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে পরপর বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটার পর থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে সংশোধন আনার জোর দাবি তোলেন দেশটির সাধারণ জনগণ ও আইনপ্রণেতারা। 

আরও পড়ুন: বেলারুশকে পারমাণবিক সক্ষমতাযুক্ত মিসাইল দেবে রাশিয়া

গত প্রায় তিন দশক ধরে রিপাবলিকান সদস্যদের বিরোধিতার কারণে এই আইনের সংশোধন করা দুষ্কর হয়ে উঠেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে বেশ কিছু রিপাবলিকান সিনেটররা অস্ত্র আইন সংশোধনের পক্ষে সমর্থন দেন। 

তবে এই বিল সহিংসতা বন্ধ করবে না এমন দাবি করে এর বিরোধিতা করেছে মার্কিন ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর