তুরস্কে নিষিধাজ্ঞা অমান্য করে ইস্তানবুলে প্রাইড মার্চ

আপডেট : ২৮ জুন ২০২২, ০৩:০৫ পিএম

তুরস্কের রাস্তায় প্রাইড মার্চে নামা কমপক্ষে দুইশ’ সমকামী কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবারের ওই মিছিল ঠেকাতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ উঠেছে।

গোটা বিশ্বে ২০-২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করে থাকেন সমকামী আন্দোলনের কর্মীরা। তবে, তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। সেখানে প্রাইড মার্চেরও অনুমতি দেয় না প্রশাসন।

এসব নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তায় নামেন হাজারও কর্মী। ইস্তানবুলে মিছিল করেন তারা। তাদের সমর্থনে রাস্তার দু'পাশের বাড়ি থেকে থালা বাজিয়ে স্বাগত জানানো হয়।

সমাবেশ আটকাতে ওই এলাকায় বন্ধ করে দেয়া হয় গণপরিবহন। যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

কিন্তু পুলিশ মিছিল এগোতে দিতে চায়নি। বস্তুত, মিছিল আটকানোর জন্য ওই এলাকার সমস্ত গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছিল।

যানবাহন যাতায়াতে নিষেধ্জ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও প্রাইড মার্চে অংশ নেওয়া সমকামী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান।

পুলিশ জানিয়েছে, ওই মিছিল এগোতে দিলে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাহত হতো। স্থানীয় মানুষ হামলা চালাতে পারতো। সে কারণেই মিছিল এগোতে দেওয়া হয়নি।

যাদের আটক করা হয়েছে, তাদের মধ্যে সংবাদ সংস্থা এএফপি’র এক ফটোগ্রাফারও আছেন। আরো বেশ কিছু সাংবাদিক আটক হয়েছেন। তাদের পেটানো হয়েছে বলেও অভিযোগ আছে।

২০১৫ সাল থেকে তুরস্কে প্রাইড মার্চের উপর নিষেধাজ্ঞা আছে। তবে প্রতি বছরই কিছু মানুষ জড়ো হয়। কিন্তু এবার পুলিশের সংখ্যা ছিলো আগের চেয়ে অনেক বেশি।

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর