ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

আপডেট : ২৯ জুন ২০২২, ০৮:০৮ পিএম

গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে দাঙ্গায় ট্রাম্পের ভূমিকা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের তৎকালীন চীফ অব স্টাফের এক সহকারী। 

সেদিনকার ঘটনা নিয়ে মঙ্গলবার (২৮ জুন) মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে এক শুনানিতে হোয়াইট হাউজের তৎকালীন চীফ অব স্টাফ মার্ক মেডোজের শীর্ষ সহকারী ক্যাসিডি হাচিনসন বলেন, সেদিন ট্রাম্পের নিরাপত্তা কর্মীরা তাকে ক্যাপিটল হিলে নিয়ে যেতে না চাইলে প্রেসিডেন্সিয়াল লিমোজিনের স্টিয়ারিং হুইল নিজের হাতে নিয়ে নেয়ার চেষ্টা করেন তিনি। 

হাচিনসন আরও বলেন, ক্যাপিটল হিলে বিক্ষোভকারীরা রাইফেল বহন করছিলেন এমন আশংকা উড়িয়ে দিয়ে ট্রাম্প বিক্ষভকারীদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করতে মানা করেন, যেন তারা সংখ্যায় বেশি হয়। নিজে বিক্ষোভকারীদের সাথে যোগ দিতে চেয়েছিলেন ট্রাম্প। 

বিক্ষোভকারীরা তার ক্ষতি করবে না, এমন দাবি করে ট্রাম্প মেটাল ডিটেক্টর সরিয়ে নেয়ার আদেশ দেন বলেও জানান হাচিনসন। হাচিনসনের দাবি, এসব তথ্য তিনি পেয়েছেন ট্রাম্পের ডেপুটি চীফ অব স্টাফ টনি অর্নেটোর কাছ থেকে। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় মৌমাছির ওপর লকডাউন

নিউইয়র্ক টাইমস ও এনবিসি মার্কিন সিক্রেট সার্ভিসের বরাত দিয়ে জানায়, ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত দলের প্রধান রবার্ট এঙ্গেল ও লিমোজিনের চালক এই মর্মে সাক্ষ্য দিতে রাজি ছিলেন যে, ট্রাম্প সেদিন লিমোজিনের স্টিয়ারিং হুইল দখলের চেষ্টা করেননি। তবে অর্নেটো যখন এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তখন সেখানে এঙ্গেল উপস্থিত ছিলেন বলে দাবি করেন হাচিনসন। 

এদিকে অর্নেটো নিজেও হাচিনসনের এই বর্ণনাকে অস্বীকার করে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন বলে গোপন সূত্রের বরাতে জানিয়েছে নিউইয়র্ক টাইমস ও সিএনএন। 


একাত্তর/এসজে
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর