ইউনেস্কোর বিপন্ন ঐতিহ্যের তালিকায় ইউক্রেনের বোর্শ স্যুপ

আপডেট : ০২ জুলাই ২০২২, ১১:৩৮ এএম

ইউক্রেনের ঐতিহ্যবাহী বোর্শ স্যুপকে নিজেদের বিপন্ন অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। একে বোর্শ যুদ্ধে নিজেদের জয় বলে আখ্যা দিয়েছে ইউক্রেন। 

বীট ও আলু দিয়ে রান্না করা লাল রঙের এই স্যুপ ইউক্রেন, রাশিয়া ও পোল্যান্ডসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক দেশেই রান্না করা হয়। তবে এর উৎপত্তি আসলে কোথায় তা নিয়ে এদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। 

এমনকি স্যুপটির নামের বানান ও উপাদান নিয়েও রয়েছে নানা মত। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনিয়ান ও রাশিয়ানদের মধ্যে তুমুল বিবাদ রয়েছে, যাকে অনেকেই 'বোর্শ ওয়ার' হিসেবে আখ্যা দিয়েছেন। 

তবে ইউনেস্কো বলছে, ইউক্রেন যুদ্ধ বোর্শ স্যুপকে হুমকির মুখে ফেলে দিয়েছে। যে কারণে একে বিপন্ন ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। 

ইউনেস্কোর এ ঘোষণার পর ইউক্রেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ওলেকজান্ডার কাচেঙ্কো উল্লসিত হয়ে বলেন, 'বোর্শ যুদ্ধে আমাদের জয় হয়েছে!' 

আরও পড়ুন: লিবিয়ায় পার্লামেন্ট ভবনে বিক্ষোভকারীদের আগুন

তবে ইউনেস্কোর এ সিদ্ধান্তকে উপহাস করে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোর্শ স্যুপের রাশিয়ান সংস্করণের কোনো নিরাপত্তার দরকার নেই। 

এর আগে ২০২০ সালে বোর্শ স্যুপকে ইউনেস্কোর বিপন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করার আবেদন জানায় ইউক্রেন।

২০২৩ সালে এই বিষয়ক সিদ্ধান্ত নেয়ার কথা থাকলেও এক বিবৃতিতে ইউনেস্কো জানিয়েছে, রাশিয়ার ইউক্রেন আক্রমণ এই খাবারটির ওপর যে নেতিবাচক প্রভাব ফেলেছে তার ফলে এই প্রক্রিয়াটি দ্রুততার সাথে সম্পন্ন করা হয়েছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর