মাঙ্কিপক্সের এবারের লক্ষণ আগের প্রাদুর্ভাবের তুলনায় আলাদা

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৭:০১ পিএম

যুক্তরাজ্যে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের উপসর্গসমূহ আগের প্রাদুর্ভাবে আক্রান্ত রোগীদের চেয়ে লক্ষণীয়ভাবে আলাদা বলে এক গবেষণায় উঠে এসেছে। 

শনিবার (২ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবছরের মে মাসে লন্ডনের যৌনস্বাস্থ্য ক্লিনিকে ৫৪ রোগীর ওপর চালানো পরীক্ষায় দেখা গেছে, জ্বর ও ক্লান্তিভাব কম হলেও তাদের গোপনাঙ্গের আশেপাশের ত্বকে ক্ষত বেড়ে গেছে বলে জানিয়েছেন মাঙ্কিপক্স আক্রান্তরা। 

ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রে বলা হয়েছে, মাঙ্কিপক্সের এই প্রাদুর্ভাবের বৈশিষ্ট্য কিছুটা অস্বাভাবিক। এর আগে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থাও একই পর্যবেক্ষণের কথা জানিয়েছিল। 

গবেষণায় আরও দেখা গেছে, সেখানে অংশ নেয়া মাঙ্কিপক্সে আক্রান্তদের এক চতুর্থাংশ এইচআইভি এবং আরেক চতুর্থাংশ অন্য কোনো যৌনবাহিত রোগে আক্রান্ত। যেহেতু মাঙ্কিপক্স অন্যান্য যৌনবাহিত রোগের লক্ষণ অনুকরণ করতে পারে, তাই গবেষকরা প্রতিটি কেসের সংজ্ঞা পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। 

চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হসপিটাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের সদস্য ও এই গবেষণাপত্রের এক লেখক ডা. রুথ বার্ন বলেন, সংক্রমণ শনাক্তে ভুল হলে তা যথাযথ পদক্ষেপ নেয়া ও ভবিষ্যতে সংক্রমণ ছড়ানো রোধ করতে বাধার সৃষ্টি করতে পারে। 

আরও পড়ুন: বিস্ফোরণে কেঁপে কেঁপে উঠছে মিকোলাইভ

পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার বেশ কয়েকটি দেশে স্থানীয় রোগ হিসেবে পরিচিত মাঙ্কিপক্স সম্প্রতি আফ্রিকার বাইরে ছড়িয়ে পড়েছে। মে মাসের শুরু থেকে এতে পাঁচ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত ও একজন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই ইউরোপের বিভিন্ন দেশের। 

ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে মাঙ্কিপক্স ছড়িয়ে থাকে বলা হলেও, যৌনবাহিত রোগের সংজ্ঞা অনুযায়ী এটি বীর্যের মাধ্যমে ছড়াতে পারে কিনা তা নির্ধারণ করতে কাজ করছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/এসজে

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর