ইউক্রেনকে আরো অস্ত্র-গোলাবারুদ দিচ্ছে আমেরিকা

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৯:৫৭ পিএম

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকা। দেশটিতে ৮২ কোটি ডলারের অতিরিক্ত অস্ত্র ও গোলাবারুদ দেয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন।

গেলো ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে রুশ বাহিনীর সঙ্গে লড়াই করে যাচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর সদস্যঅ

ইউক্রেনের খেরসন ও মারিউপলো দখল করে নেয়ার পর দেশটির পূর্বাঞ্চল ডনবাস পূর্ণ নিয়ন্ত্রণে নিতে হামলা জোরদার করেছে রাশিয়া।

ইউক্রেন তার পূর্বাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। তবে দ্রুত রসদ ফুরিয়ে আসায় দেশটির প্রেসিডেন্ট পশ্চিমাদের কাছে অস্ত্র চেয়েছেন।

এ কারনে যুক্তরাষ্ট্র দেশটির জন্য অস্ত্রের যে ১৪তম প্যাকেজ ঘোষণা দিয়েছে তাতে রয়েছে দুটি বিমান প্রতিরক্ষা পদ্ধতি, নির্ভুল হিমার্স রকেট লঞ্চারের জন্য গোলাবারুদ, দেড় লাখ রাউন্ড আর্টিলারি গোলাবারুদ এবং চারটি অতিরিক্ত কাউন্টার-আর্টিলারি রাডার।

আরও পড়ুন: গ্রামীণ টেলিকমের অবৈধ লেনদেনের তথ্য হাইকোর্টে

পেন্টাগনের প্রেস সেক্রেটারি টড ব্রেসিয়াল এক বিবৃতিতে বলেছেন, যুদ্ধের প্রয়োজন মেটানোর জন্য ইউক্রেনের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি অভিযান চালানোর পর থেকে যুক্তরাষ্ট্র নতুন এ প্যাকেজসহ দেশটিকে মোট ৬,৯০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে। আর নতুন এই প্যাকেজ মার্কিন সেনাবাহিনীর নিজস্ব মজুদ থেকে দেয়া হচ্ছে।


একাত্তর/আরবিএস  

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর