পাকিস্তানে বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসীর মৃত্যু

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৫:৫২ পিএম

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার আফগানিস্তান সীমান্তবর্তী জেলা উত্তর ওয়াজিরিস্তানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক দু’টি বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

সেনাবাহিনীর বিবৃতি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে রোববার পাকিস্তানের দৈনিক ডনের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার উত্তর ওয়াজিরিস্তানের গুলহাম উপজেলার কানজিরা-ওয়ার্গার এলাকা এবং পার্শ্ববর্তী খাইবার জেলার তিরাহ উপত্যকা— এই দুই এলাকার তল্লাশি চৌকিতে এক যোগে সন্ত্রাসী হামলা হয়।

সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়, গুলহাম এলাকার একটি তল্লাশি চৌকিতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। বাহিনীর সদস্যরা পাল্টা গুলি করলে তারা আফগানিস্তান সীমান্তের দিকে পিছু হটতে থাকে।

এ সময় বাহিনীর সদস্যদের গুলিতে চার হামলাকারী নিহত হয়। তাদের মধ্যে তিন জনের পরিচয়ও জানা গেছে বলে উল্লেখ করা হয়েছে সামরিক বাহিনীর বিবৃতিতে। তারা হলেন— সাইদুল্লাহ ওরফে আলি, জিয়ারউর রহমান আফ্রিদি ওরফে তালহা এবং মুস্তাকিম খান। বাকি কয়েকজন সন্ত্রাসী সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে ঢুকে পড়তে সক্ষম হন।

সীমান্তবর্তী জেলা উত্তর ওয়াজিরিস্তানের অপর পাশেই আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশ। পাকিস্তানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা সবাই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএস-খোরাসানের (আইএস-কে) সদস্য।

খাইবার জেলার তিরাহ উপত্যকার তল্লাশি চৌকিতেও সন্ত্রাসী হামলা হয়েছে এবং হামলায় তিন জন সেনাসদস্য আহত হয়েছেন, কিন্তু সেখানে সন্ত্রাসীদের মধ্যে কেউ হতাহত হননি। আহত সেনা সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই হামলার পরই উত্তর ওয়াজিরিস্তানের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, পাকিস্তানি রুপি ও বিপুল পরিমান জেহাদি বইপত্র উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর গণমাধ্যম শাখার বিবৃতিতে বলা হয়, ‘এই হামলার মধ্যে দিয়ে এটি স্পষ্ট হলো যে আফগানিস্তানের কুনার ও খোস্ত প্রদেশে আইএস-কের আস্তানা রয়েছে এবং সেখান থেকে সীমান্ত এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালানো হচ্ছে।’


একাত্তর/এসএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর