লঙ্কান প্রধানমন্ত্রীর বাসভবনে সংঘর্ষে আহত ১০

আপডেট : ১২ জুলাই ২০২২, ০২:৩১ পিএম

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন টেম্পল ট্রিতে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে এক নারীসহ আহত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইন। এর আগে সোমবার (১১ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সংঘর্ষ শুরু হয়।

হাসপাতাল সূত্রের বরাতে ডেইলি মিরর জানিয়েছে, চিকিৎসার জন্য এক নারীসহ ১০ জনকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কলম্বো ন্যাশনাল হসপিটালে (সিএনএইচ) ছয়জনকে ভর্তি করা হয়।

ছয়জনের মধ্যে দুজন হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার পর ছাড়া পেয়েছেন। অন্যদের মধ্যে আরও দুজন বহির্বিভাগে চিকিৎসাধীন। তবে সংঘর্ষে মোট কতজন আহত হয়েছেন, তা জানায়নি ডেইলি মিরর।

আরও পড়ুন: বিমানবন্দরে বাধা: দেশত্যাগে ব্যর্থ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এদিকে কলম্বো বিমানবন্দর কর্মীদের বাধার মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ করতে ব্যর্থ হয়েছেন বলে শ্রীলঙ্কার সরকারি সূত্রকে উদ্ধৃত দিয়ে জানায় টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, বিমানবন্দরে সাধারণ যাত্রীরা হয়রানি করতে পারে এমন আশঙ্কায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ভিআইপি সুবিধা নিতে চাচ্ছিলেন। কিন্তু কর্মকর্তারা ভিআইপি লাউঞ্জে গিয়ে তার পাসপোর্টে সিল দিতে অস্বীকৃতি জানান।


একাত্তর/এসজে 

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর