যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত চার

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০১:০৭ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক সন্দেহভাজন হামলাকারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১৭ জুলাই) ইন্ডিয়ানাপোলিস শহরের দক্ষিণে একটি শপিংমলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, শপিংমলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ওই হামলাকারী। বিশেষ করে ফুড কোর্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ মোট চারজন নিহত হয়েছেন।

ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেন, আমাদের দেশে এরকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি।

গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেন, সন্ধ্যায় গ্রিনউড পার্ক মলে গুলি চালানোর খবর পাওয়া গেছে। এ হামলায় তিনজন নিহত ও তিনজন আহত হন।

image


মার্ক আরও জানান, পরে সন্দেহভাজন হামলাকারী একজন বেসামরিক বন্দুকধারীর গুলিতে নিহত হন। 

এখনও হামলাকারী ও হামলার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। ওই ব্যক্তির বিষয়ে তথ্য সংগ্রহের জন্য স্থানীয়দের সাহায্যও চেয়েছে পুলিশ। 

এর আগে চলতি বছরের শুরু থেকেই দেশটিতে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটে। গত মাসে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে পাস হওয়া বিলে সই করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩০ বছরের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন এটি। 


একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর