পাঞ্জাবের উপ-নির্বাচনে ইমরানের দলের বড় জয়

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০১:০৫ পিএম

পাঞ্জাব প্রদেশের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এ প্রদেশে মোট ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ১৫টিতে জয় পেয়েছে পিটিআই। আর বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল পিএমএল-এন জয় পয়েছে মাত্র চার আসনে।

পাকিস্তানভিত্তিক জিও নিউজ সোমবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

এক টুইটার বার্তায় ইমরান খান বলেছেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র পথ হচ্ছে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। যার জন্য প্রয়োজন বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশন। 

পাঞ্জাবের মানুষ ও দলের কর্মীদের ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের বাইরে অন্য কোনো পথ দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে। 

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হন ইমরান খান। পার্লামেন্টের আগের স্পিকার এবং ডেপুটি স্পিকার দুইজনই ইমরানের মিত্র ছিলেন এবং ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব আটকাতে তারা সব রকম চেষ্টা করেছিলেন। আটকে দিয়েছিলেন ভোট। কিন্তু শেষ রক্ষা হয়নি ইমরানের। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, নিহত চার

২২ মে, ইমরান খান ঘোষণা করেন যে, তিনি ইসলামাবাদ লং-মার্চের নেতৃত্ব দেবেন এবং যতক্ষণ না সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়, তিনি ততোক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। 


একাত্তর/আরবিএস 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর