এসি ও খাবার ছাড়া তিন ঘণ্টা বিমানে আটকে ছিল ১৫০ যাত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০২:২৪ পিএম

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নেতাজী সুভাস চন্দ্র বসু বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে খাবার ও এসি ছাড়া তিন ঘণ্টা ধরে আটকে ছিলেন প্রায় ১৫০ যাত্রী। এ সময়ের মধ্যে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামতে দেওয়া হয়নি বলে জানা গেছে। 

কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে বিমানের বিজি ৩৯৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে।

যাত্রীরা গণমাধ্যমকে জানান, এই ৩ ঘণ্টার মধ্যে তাদের খাবারও সরবরাহ করা হয়নি। উড়োজাহাজের ভেতর দুর্বিষহ সময় কাটাচ্ছেন তারা।

ফ্লাইটের এক যাত্রী জানান, স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল ফ্লাইটির। তবে ফ্লাইট ছাড়ার আগ মুহূর্তে কারিগরি ত্রুটির কথা জানিয়ে বলা হয় যে ফ্লাইটটি দেরিতে ছাড়বে।

তিনি জানান, ঘণ্টাখানেক পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। তবে রানওয়েতে গিয়ে আবারও কারিগরি ত্রুটির কথা বলে উড্ডয়ন বাতিল করা হয়।

যাত্রীরা জানান, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটিতে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।

ফ্লাইটের এক যাত্রীর একটি ভিডিও বার্তায় বলেন, 'বিমানের ক্রুদের ভাষ্য অনুযায়ী, সিকিউরিটি ক্লিয়ারেন্স নেই বলে তারা আমাদের ফ্লাইট থেকে নামতে দিচ্ছেন না। এর একমাত্র সমাধান হচ্ছে যদি ঢাকা থেকে একই বোয়িং ৭৩৭ উড়োজাহাজ এখানে পাঠায়, তবে সব যাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব।'

ফ্লাইটের যাত্রী শওকত হোসেন বলেন, '৪৫ মিনিট অপেক্ষা করার পর তারা জানালেন কারিগরি ত্রুটি। এক ঘণ্টা পরও ফ্লাইট ছাড়েনি। গ্রাউন্ড ইলেক্ট্রিসিটি নেই বলে এসি চলছে না।'

এ বিষয়ে বিমানের নবনিযুক্ত এমডি ও সিইও জাহিদ হোসেনকে খুদে বার্তা পাঠালে তিনি কোনো জবাব দেননি।


একাত্তর/এসএ

আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু এবং এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি বিমান হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে বিমান চলাচলে দেখা দিয়েছে গত কয়েক...
রাশিয়ায় পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) ৪৯ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজের পর বিধ্বস্তের সংবাদ পাওয়া গেছে।
পৃথিবীজোড়া বিখ্যাত ভারতীয় খাবারের পদ বাটার চিকেন ও ডাল মাখানি নিয়ে আইনি লড়াই নতুন মোড় নিয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর