আমাজন বনে প্রতি সেকেন্ডে ১৮টি গাছ নিধন

আপডেট : ১৯ জুলাই ২০২২, ১০:৫৭ পিএম

পৃথিবীর অক্সিজেন হিসাবে পরিচিত ও সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চল ব্রাজিলের আমাজন উজাড় করার মহোৎসব চলছে বহু বছর ধরে। এনিয়ে পরিবেশবাদীরা সোচ্চার হবার পরও এই অরণ্য ধ্বংসের মোচ্ছবকে থামানো যাচ্ছে না। 

সবশেষ উপাত্তে দেখা গেছে ব্রাজিলের আমাজন অরণ্যে ২০২১ সালে প্রতি সেকেন্ডে প্রায় ১৮টি গাছ নিধন করা হয়েছে। এদিকে দেশটিতে বন নিধন ২০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। 

সোমবার প্রকাশিত স্যাটেলাইট থেকে পাওয়া বিভিন্ন উপাত্তের ওপর ভিত্তি করে তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ম্যাপ বায়োমাসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে ব্রাজিলে প্রায় ১৬,৫৫৭ বর্গ কিলোমিটার বনভূমি নিধন করা হয়েছে। বন উজাড় করা এ এলাকা নর্দার্ন অ্যায়ারল্যান্ডের চেয়েও বড়।

২০২০ সালে ১৩,৭৮৯ বর্গ কিলোমিটার বনভূমি উজাড় করা হয়েছিল। ২০২১ সালে আমাজনের ৬০ শতাংশ ভূমির গাছপালা নিধন করা হয়। আমাজন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট।

এনজিও, বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি কোম্পানির একটি নেটওয়ার্ক ম্যাপবায়োমাসের দেওয়া তথ্য অনুযায়ী, আমাজনে প্রতি ঘণ্টায় ১১১.৬ হেক্টর বা প্রতি মিনিটে ১.৯ হেক্টর জমির বন উজাড় করা হয়। এই হিসাবে প্রতি সেকেন্ডে প্রায় ১৮টি গাছ নিধন করা হয়।

তারা জানায়, প্রধানত চাষাবাদের জন্য এসব জমির গাছপালা কেটে ফেলা হয়। হিসাব অনুযায়ী মোট নিধন হওয়া বনভূমির প্রায় ৯৭ শতাংশ কৃষি কাজের জন্য ব্যবহার করা হয়। সেখানে বনভূমি উজাড়ের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ অবৈধ খনন কাজ।

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর