যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, হতাহত ছয়জন

আপডেট : ২৩ জুলাই ২০২২, ০৯:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে জনসমাগম স্থানে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৩ জুলাই) দিকে এ ঘটনা ঘটে।

শনিবার (২৩ জুলাই) এ খবর জানা যায় ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে। 

রেনটনের পুলিশের মুখপাত্র সান্দ্রা হ্যাভলিক বলেন, রেন্টন শহরের কেন্দ্রস্থলে গুলি চালায় বন্দুকধারী। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এ হামলার জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। এ ঘটনায় একজন হামলাকারীকে শনাক্ত করা গেছে। আহতদের জরুরিভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বড় সমাবেশের বাইরে থেকে গুলি চালানো হয়েছিল। তবে ঘটনাটি নিয়ে পুরোপুরি স্পষ্ট করতে পারেনি প্রশাসন। ইতোমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।

চলতি বছরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, টেক্সাসসহ কয়েকটি অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা বেড়েছে। গত মাসে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হন।  এ ধরনের ঘটনা বন্ধে অস্ত্র আইন নিয়ন্ত্রণের কঠোর করার দাবি উঠেছে দেশজুড়ে।


একাত্তর/এসএ

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর