লস অ্যাঞ্জেলস পার্কে গোলাগুলি, নিহত দুই

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১২:০৮ পিএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি পার্কে দুই গ্রুপের গোলাগুলিতে দুইজন নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার (২৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, বিকাল ৪টার দিকে একটি গাড়ির শো চলাকালীন সান পেদ্রোর পেক পার্কের ভেতরে গুলি চালানো শুরু হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগের ক্যাপ্টেন কেলি মুনিজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেক পার্কে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গোলাগুলির ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি কাউন্টি পুলিশ।

লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পার্কের ভেতরে গোলাগুলির পর চারজন পুরুষ ও তিনজন নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তৃপক্ষ দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। 


একাত্তর/এসএ

আবারও বন্দুকধারীর হামলা থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের’ নৈশভোজ চলার সময় বন্দুক হামলার ঘটনায়...
শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হওয়ার ঘটনায় একজন বন্দুকবাজকে শনাক্ত করা হয়েছে। তার নাম নাভিদ আকরাম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর