সিডনির বন্ডি সৈকতে এক হামলাকারীর নাম নাভিদ আকরাম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হওয়ার ঘটনায় একজন বন্দুকবাজকে শনাক্ত করা হয়েছে। তার নাম নাভিদ আকরাম।

এবিসি অস্ট্রেলিয়া জানিয়েছে, শহরটির দক্ষিণ-পশ্চিম এলাকার বাসিন্দা আকরাম সপ্তাহান্তে পর্যটকদের ভিড়ে ঠাসা অস্ট্রেলিয়ার এই বিখ্যাত সৈকতে হামলা চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সন্ধ্যায় বনিরিগ উপশহরে আকরামের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ প্রধান ম্যাল ল্যানিয়ন বলেন, হামলাকারীদের মধ্যে একজন কর্তৃপক্ষের কাছে পরিচিত ছিলেন। তবে তিনি বলেন, আমরা যাকে চিনি, পুলিশের কাছে তার সম্পর্কে সামান্যই তথ্য ছিল। এই সময়ে তিনি এমন কেউ কোনো হুমকি ছিলেন না যে সারাক্ষণ নজরদারিতে রাখতে হবে।

পুলিশ জানিয়েছে, বন্ডি বিচের এক হামলাকারীর গাড়ির সঙ্গে যুক্ত একটি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মৃত অপরাধীর সাথে যুক্ত একটি গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পেয়েছি। এলাকায় পাওয়া বেশ কয়েকটি সন্দেহজনক বস্তু বিশেষ কর্মকর্তারা পরীক্ষা করছেন এবং একটি বিশেষ জোন তৈরি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় দুই বন্দুকধারী স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সিডনির বন্ডি বিচে কমপক্ষে ১২ জনকে গুলি করে হত্যা করে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার কিছুক্ষণ পরেই বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে, যখন শত শত মানুষ সেখানে ‘চানুক্কা বাই দ্য সি’ ইভেন্টে অংশ নিচ্ছিলেন।

অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন প্রচারিত ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা দুই বন্দুকধারী সৈকতের কাছাকাছি একটি ফুটব্রিজ থেকে লোকজনের দিকে গুলি চালাচ্ছে। হামলাকারীদের মধ্যে একজনকে পুলিশ গুলি করে হত্যা করে এবং দ্বিতীয় জনকে গ্রেপ্তার করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন গুরুতর অবস্থায় রয়েছে। তবে, হামলাকারীদের মধ্যে কে নভিদ আকরাম, তা এখনও স্পষ্ট নয়।

মেলবোর্নের ৩২ বছর বয়সি লাচলান মোরান জানান, তিনি তার পরিবারের জন্য কাছেই অপেক্ষা করছিলেন যখন তিনি গুলির শব্দ শোনেন। তিনি বিয়ার ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যান।

এক ব্রিটিশ পর্যটক টিমোথি ব্রান্ট-কোলস বলেন, গুলি শুরু হওয়ার পরে তিনি কালো পোশাক পরা দুই বন্দুকধারীকে দেখেন এবং তিনি গুলিবিদ্ধ ও আহত অনেককে দেখেছেন।

 
আরেক প্রত্যক্ষদর্শী, ৩০ বছর বয়সি স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, তিনি কমপক্ষে ১০ জন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন এবং চারদিকে রক্ত ছড়িয়ে ছিল।

এআরএস
অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত বন্ডি বিচে গত ১৪ ডিসেম্বর হানুকা উৎসব চলাকালীন ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় নতুন তথ্য প্রকাশ করেছে পুলিশ। আদালতে জমা দেওয়া নথি অনুসারে, দুই বন্দুকধারী...
গত সপ্তাহে সিডনির বিখ্যাত ও জনপ্রিয় বন্ডি বিচে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলার ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
অষ্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় নিজের জীবন বাজি রেখে ঘাতককে নিরস্ত্র করা সেই ব্যক্তির পরিচয় প্রকাশ্যে এসেছে। ৪৪ বছর বয়সী আহমেদ আল আহমেদ নামক ওই ব্যক্তি সিরিয়ার প্রাক্তন পুলিশ...
সিডনির বন্ডি বিচে রোববার ইহুদি হানুক্কা উৎসবে বন্দুক হামলায় ১৫ জনের মৃত্যুর ঘটনার পেছনে থাকা দুই ব্যক্তির মধ্যে একজন ছিলেন ভারতের হায়দারাবাদের বাসিন্দা। প্রায় তিন দশক আগে অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেও...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর