রাহুল গান্ধী আটক, সোনিয়াকে ইডি’র জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০৩:০৪ পিএম

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। 

আটকের আগে রাহুল গান্ধী বলেছেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র, মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) হলেন রাজা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৬ জুলাই) দিল্লিতে বিক্ষোভ করার সময় পুলিশ তাকে আটক করে।

একইদিনে ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তর। এ সময় তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী।

এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়েছে, জিএসটি (ট্যাক্স) বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেন রাহুল। এ সময় বিপুল সংখ্যক পুলিশ তাকে ঘিরে ধরে। পরবর্তীতে তাকে সেখান থেকেই আটক করা হয়।

image


আরও পড়ুন: ভারতের সঙ্গে জুড়ে যাক বাংলাদেশ-পাকিস্তান: মনোহরলাল খট্টর

সবশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ রাজঘাট অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে।  

কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ এক টুইট বার্তায় জানান, কংগ্রেসের সাংসদরা বিজয় চক থেকে প্রেসিডেন্ট ভবনের দিকে মিছিল নিয়ে এগোলে তাদের গ্রেপ্তার করা হয়। এখন তারা পুলিশ ভ্যানে আছেন। তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা শুধু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন।

তবে এ বিষয়ে দিল্লি পুলিশ বা ক্ষমতাসীন দল বিজেপি এখনও কোনো মন্তব্য করেনি।  


একাত্তর/আরবিএস

ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর