উহানে লকডাউন

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:৫৭ এএম

উহান শহরে আবারো লকডাউন দিয়েছে চীনের সরকার। নতুন করে শহরটির জিয়াংজিয়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত চারজন রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে একথা জানায় বিবিসি ও আল জাজিরা।

২০১৯ সালের ডিসেম্বর মাসে বিশ্বে সর্বপ্রথম চীনের উহান শহরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। 

করোনাভাইরাসের তথ্য প্রদানকরা সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী ভাইরাসজনিত এ রোগটিতে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৫ কোটি ৭৮ লাখ ৫১ হাজার ৫৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬৪ লাখ ১০ হাজার  ৫৪৮ জন মানুষ। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। সেখানে ১০ লাখ ৫৩ হাজার ৯৬৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই ভারতের অবস্থান। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে ৫ লাখ ২৬ হাজার ১৬৭ জন মারা গেছে। চীনে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ হাজার ২২৬ জন।

প্রথম থেকেই চীন করোনা মোকাবিলায় ‘জিরো নীতি’ অবলম্বন করে আসছে। এরই অংশ হিসেবে দেশটি গণ পরীক্ষা, কঠোর বিচ্ছিন্নতা নিয়ম এবং স্থানীয় লকডাউনের মতো পদক্ষেপ নিতে দেরি করছে না।

এক কোটি ২০ লাখ মানুষের শহর উহানে নিয়মিত করোনার পরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ।  দুই দিন আগে সেখানে উপসর্গহীন দুই করোনা রোগী শনাক্ত হয়।  নতুন করে আরো দুই করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই লকডাউন ঘোষণা করে চীন সরকার।  একই সঙ্গে তিনদিনের জন্য শহরটির ব্যবসা প্রতিষ্ঠান ও গণ পরিবহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  প্রয়োজন ছাড়া মানুষদের বাড়ি থেকে বাইরে যেতে ও কাউকে ওই এলাকায় যাওয়ার ব্যপারেও নিষেধ করা হয়েছে।


একাত্তর/এআর

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর