এবার টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা ইলন মাস্কের

আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৬:০০ পিএম

টুইটারের মামলার জবাবে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক শুক্রবার (২৯ জুলাই) টুইটারের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন। মামলার ১৬৪ পৃষ্ঠার নথিটি এখনও প্রকাশ্যে আসেনি, তবে আদালতের নিয়মানুসারে এর একটি সংশোধিত সংস্করণ শিগগিরই প্রকাশিত হবে। শনিবার (৩০ জুলাই) গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইলন মাস্ক টুইটার চুক্তি থেকে সরে দাঁড়ানো বিষয় নিয়ে ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া ৫ দিনের বিচার কাজ চলার আদেশ দেন ডেলাওয়্যার কোর্ট অব চ্যান্সেরির চ্যান্সেলর ক্যাথালিন ম্যাককরমিক। এর কয়েক ঘণ্টা পরেই এ পাল্টা মামলা ঠুকে দেন ইলন মাস্ক।

গার্ডিয়ান এ বিষয়ে টুইটার কর্তৃপক্ষকের সঙ্গে যোগাযোগ করলেও মাইক্রো ব্লগিং সাইটটি তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

এছাড়াও শুক্রবার, একজন টুইটার শেয়ারহোল্ডার ক্ষতিপূরণ চেয়ে মাস্কের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাকারী টুইটার চুক্তিটি শিগগিরই নিষ্পত্তি করতে বলেছেন।
আরও পড়ুন: হিটলারের ঘড়ি নিলামে ১১ লাখ ডলারে বিক্রি

এর আগে গত ১২ জুলাই টুইটার কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের ডেলওয়ার আদালতে ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে। টুইটারের সঙ্গে ৪৪ বিলিয়নের চুক্তি বাতিল করায় মাস্কের বিরুদ্ধে এ মামলা করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ইলন মাস্ক টুইটারের সঙ্গে ‘ইচ্ছা মতো’ আচরণ করেছে। তার ধারণা, চাইলেই যখন-তখন যে কোনো চুক্তি বাতিল করা যায়। শেয়ারহোল্ডারদের নিয়ে ছিনিমিনি খেলা যায়, কোম্পানির স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটানো যায় ও রাতারাতি কথা বদলে চুক্তি বাতিল করা যায়। মাস্কের এ ধরনের আচরণ ন্যায়সঙ্গত না হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।


একাত্তর/এসএ

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় ও দুই চীনা শিক্ষার্থী। ওই অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
২০২২ সালে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (বর্তমানে এক্স) কিনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু তিন বছর না যেতেই এবার সেই এক্স বিক্রি করে দিলেন এই মার্কিন...
ব্রাজিলের আইনে বলা হয়েছে, সব ইন্টারনেট কোম্পানিকে তাদের দেশে একজন প্রতিনিধি রাখতে হবে। কিন্তু চলতি মাসে এক্স (সাবেক টুইটার) ব্রাজিল থেকে তাদের আইনি প্রতিনিধিকে সরিয়ে নিয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর