'এক্স' বেচে দিলেন ইলন মাস্ক!

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৫:১২ পিএম

২০২২ সালে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার (বর্তমানে এক্স) কিনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। কিন্তু তিন বছর না যেতেই এবার সেই এক্স বিক্রি করে দিলেন এই মার্কিন ধনকুবের।  

শনিবার মাস্কের এক এক্স পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ৩৩ বিলিয়ন ডলারের অল-স্টক লেনদেনের মাধ্যমে এক্স-এর হাতবদল হয়েছে। এক্স কিনে নিয়েছে ইলন মাস্কের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থা এক্সএআই। একইসঙ্গে এক্স-এর ১২ বিলিয়ন ডলারের ঋণের দায়ও এক্সএআই বহন করবে বলে জানান মাস্ক। 

মাস্ক জানান, এক্সএআই-এর বর্তমান বাজার মূল্য ৮০ বিলিয়ন ডলার। 

মাস্ক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা, বিতরণ এবং প্রতিভা এক ছাতার তলায় আনার পদক্ষেপ নিয়েছি।

তিনি আরও বলেন, আমি এক্সএআই এবং এক্স-এর প্রত্যেক কর্মীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দিতে চাই যা আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছে। এটা তো সবে শুরু। 

এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন মাস্ক। ওই সময় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিলেন তিনি। সংস্থাটির ঋণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিলো। টুইটার-চুক্তি সম্পন্ন হতেই প্ল্যাটফর্মটির নাম বদল করে এক্স হ্যান্ডেল রাখেন তিনি। 

আরবিএস
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর