মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধি

আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১:০৬ এএম

মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং, দেশে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়ে দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (১ আগস্ট) জানিয়েছে, জান্তার জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ ইতিমধ্যে এই মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ।

২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখলের পর জান্তা প্রথম জরুরি অবস্থা ঘোষণা করে।

মিয়ানমারের গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা সর্বসম্মতিক্রমে ঘোষিত জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাবকে সমর্থন করেছেন।

পত্রিকাটি মিন অং হ্লাইংকে উদ্ধৃত করে জানিয়েছে, "আমাদের দেশে, আমাদের অবশ্যই 'অকৃত্রিম এবং সুশৃঙ্খল বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা' শক্তিশালী করতে হবে, যা জনগণের আকাঙ্ক্ষা," 

অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার বিশৃঙ্খলার মধ্যে রয়েছে, সেনাবাহিনী শহরগুলিতে বেশিরভাগ শান্তিপূর্ণ বিক্ষোভকে দমন করার পরে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে।

জান্তা বলেছে যে, ২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে ভোট জালিয়াতির কারণে তারা ক্ষমতা দখল করেছে, যে নির্বাচনে নোবেল বিজয়ী অং সান সু চি'র দল জিতেছিল। 

যদিও নির্বাচন পর্যবেক্ষণকারী দলগুলো ব্যাপক জালিয়াতির কোনো প্রমাণ পায়নি।

এদিকে, সেনাবাহিনী ২০২৩ সালের আগস্টে নতুন নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে, যদিও জান্তা বিরোধীরা বিশ্বাস করে না যে পরিকল্পিত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।


একাত্তর/এসএ

প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর