পারমাণবিক ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বিশ্ব: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ০৪:২৩ পিএম

মানবজাতি 'পারমাণবিক ধ্বংস' থেকে মাত্র একধাপ দূরে রয়েছে বলে সবাইকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি এশিয়া ও মধ্যপ্রাচ্যে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা, ফলে একটি ভুল সিদ্ধান্ত বিশ্বে পারমাণবিক ধ্বংস ডেকে আনতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। 

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাতিসংঘে পরমাণু অস্ত্র বিস্তার রোধ (এনপিটি) চুক্তিসংক্রান্ত দশম সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির মহাসচিব।

এ সময় করোনা মহামারীসহ নানা বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, পুরো বিশ্বের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু অস্ত্র প্রয়োগের এমন আশঙ্কা আগে দেখা যায়নি।

তিনি আরও বলেন, ভূ-রাজনৈতিক অস্ত্রগুলো নতুন উচ্চতায় পৌঁছেছে। বিশ্বের অস্ত্রাগারে প্রায় ১৩ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো 'কেয়ামতের অস্ত্র' -এর জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করে মিথ্যা নিরাপত্তা খুঁজছে।

আরও পড়ুন: পরিত্যক্ত অবস্থায় ৮০ হাজার মার্কিন ডলার উদ্ধার

জাপানের হিরোশিমা ও নাগাসাকির শিক্ষা ভুলে মানবজাতি আবার বিপদের দিকে এগিয়ে চলেছে এবং এ পরিস্থিতি চলতে থাকলে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন গুতেরেস। 

এ সময় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। চলমান উত্তেজনার জন্য তারা রুশ প্রেসিডেন্ট পুতিনকে দায়ি করেন। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো। 


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ভৌগোলিক গঠনের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের নিচে বেশ কিছু জটিল ভূ-টেকটোনিক ফাটল বা ফল্ট লাইন রয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর