পেলোসির ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপ

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ০৩:২১ পিএম

চীনের আপত্তি সত্ত্বেও তাইওয়ানে বিতর্কিত সফরে যাওয়ার পর মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন চীন। 

পেলোসির 'বিদ্বেষপূর্ণ' ও 'উসকানিমূলক' আচরণের জবাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে শুক্রবার (৫ আগস্ট) জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'চীনের গুরুতর সংশয় ও কঠিন বিরোধিতার পরও পেলোসি তাইওয়ান সফরে গিয়েছেন। এর ফলে তিনি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর মাধ্যমে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অবমূল্যায়ন করেছেন ও এক চীন নীতিকে পদদলিত করে তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছেন।' 

উল্লেখ্য, চীনের কঠোর আপত্তি উপেক্ষা করে বৃহস্পতিবার (৪ আগস্ট) এক সংক্ষিপ্ত সফরে তাইওয়ান যান ন্যান্সি পেলোসি। 

আরও পড়ুন: রাহুল গান্ধী আটক

শুক্রবার টোকিওতে সাংবাদিকদের তিনি বলেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে চীনের প্রচেষ্টা ‘মেনে নেবে না’ যুক্তরাষ্ট্র। 

তিনি বলেন, ‘তারা তাইওয়ানকে অন্য জায়গায় যাওয়া বা অংশগ্রহণ থেকে বিরত রাখার চেষ্টা করতে পারে, কিন্তু তারা আমাদের সেখানে ভ্রমণে বাধা দিয়ে তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারবে না।’


একাত্তর/এসজে

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর