কাবুলে বিস্ফোরণে আটজন নিহত, আইএসের দায় স্বীকার

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:৫৯ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া অধ্যুষিত আবাসিক এলাকায় এক বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর: রয়টার্স।

শুক্রবার (৫ আগস্ট) এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। পুলিশের মুখপাত্র খালিদ জারদান বলেন, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে একটি জনবহুল স্থানে।

অবশ্য আইএস এক বিবৃতিতে দাবি করে, পশ্চিম কাবুলের হামলায় অন্তত ২০ জনের মতো হতাহত হয়েছেন।

তালেবানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সবজির গাড়িতে বোমাটি রাখা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিস্ফোরণের কারণে প্রায় ৫০ জনের মতো হতাহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু।

তিনি আরও বলেন, নিহতদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। কেননা, আহত অধিকাংশেরই অবস্থা গুরুতর।

২০১৪ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় আইএস সংশ্লিষ্ট সংগঠন। তালেবান গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে এ গোষ্ঠী এখন দেশটির জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে শিয়া সম্প্রদায়ের ওপর একাধিক বোমা হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠীটি। 


একাত্তর/জো 

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর