এবার চীনের পর্যটন দ্বীপ হাইনানে করোনার থাবা

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৩৬ পিএম

করোনা সংক্রমণ রোধে চীনের হাইনান প্রদেশের সানিয়ায় লকডাউন জারি করা হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে বন্ধ করে দেয়া হয়েছে গণপরিবহন। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে করোনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। জনসাধারণের চলাচলে আরোপ করা হয়েছে বিধিনিষেধ। 

শুক্রবার প্রদেশটিতে ২৫৭ জন করোনায় আক্রান্ত হয়। দু'দিন আগে শনাক্ত হয়েছিলো ১১ জন। ওমিক্রনের বিএ.ফাইভ.ওয়ান.থ্রি সাব-ভ্যারিয়ন্টে আক্রান্ত হয়েছেন তারা। 

এদিন দুপুর একটা পর্যন্ত শহরের ৮০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। আটকে পড়েছে ৮০ হাজার পর্যটক। সব মিলিয়ে সেখানে জনভোগান্তি চরমে উঠেছে। 

৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টে দু'বার নেগেটিভ হলে শহর ছাড়তে পারবেন তারা। এছাড়া প্রতিবেশি ড্যান ঝু শহরে আরোপ হয়েছে আংশিক লকডাউন।

ট্রপিক্যাল আইল্যান্ড হিসাবে খ্যাত হাইনান দ্বীপে প্রতি বছর এই সময় লাখো পর্যটনের সমাবেশ ঘটে। সেখানে সাদা বালুর সৈকতগুলো পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। 

আরও পড়ুন: মুনাফার পাহাড় গড়ছে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো

পর্যটনের এমন মৌসুমেই দ্বীপটিতে লকডাউন দেয়ায় হতাশ হয়ে পড়েছেন সেখানে বেড়াতে যাওয়া চীনা নাগরিকরা। সবগুলো সৈকতেই এখন চলছে করোনা পরীক্ষা। 

প্রদেশটিতে দৈনিক সংক্রমণের হার নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও কোভিডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রতি এখনও অটল রয়েছে চীনের সরকার।


একাত্তর/এসজে
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর