ভারতে মন্দিরে পদদলিত হয়ে তিন নারী নিহত

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০২:৪৬ পিএম
ছবি: এনডিটিভি

ভারতের রাজস্থানে একটি মন্দিরে পদদলিত হয়ে তিনজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। সোমবার (৮ আগস্ট) স্থানীয় সময় ভোরে খাতু শ্যামজি মন্দিরে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রাজ্যের রাজধানী জয়পুর থেকে ১১০ কিলোমিটার দূরে শিকার জেলার একটি মন্দিরে মাসব্যাপী মেলায় শত শত ভক্ত জড়ো হলে সকাল ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ভোরে মন্দিরে প্রবেশের জন্য অসংখ্য মানুষ বাইরে ভিড় করছিলো। এক পর্যায়ে মন্দিরের প্রবেশ মুখে প্রচণ্ড ভিড়ে পদদলিত হন তারা। নিহতদের তিনজনই নারী। 

আহতদের উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। সিকারের পুলিশ এসপি কুনওয়ার রাষ্ট্রদীপ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ভিড় সামলানো হচ্ছে। 

আরও পড়ুন: হিন্দু রীতিতে বিয়ে করলেন রুশ-ইউক্রেনীয় যুগল

এদিকে টুইটবার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ধর্মীয় সমাবেশে পদদলিত হওয়া ভারতে অস্বাভাবিক কোনো ঘটনা নয়। এর জন্য বিশাল জনসমাগম এবং নিরাপত্তা প্রোটোকলের অভাবকে দায়ী করা হয়।


একাত্তর/এসজে


ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর