পারমাণবিক কেন্দ্রে যেকোনো আক্রমণ আত্মঘাতী: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ০৫:১৭ পিএম

একটি পারমাণবিক কেন্দ্রের উপর যেকোনো আক্রমণ একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশপাশি ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার চেয়েছেন তিনি। 

জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া আবারও হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠলে এ মন্তব্য করেন সংস্থাটির প্রধান।   

রয়টার্স জানায়, শনিবার বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৭ তম বার্ষিকী স্মরণে জাপানের হিরোশিমায় শান্তি স্মৃতিসৌধের অনুষ্ঠানে যোগ দেন গুতেরেস। পরে রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি।  

গুতেরেস আরও বলেন, ওই পারমাণবিক প্লান্টে ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি'র (আইএইএ) প্রবেশাধিকার প্রয়োজন। আমরা আইএইএ'কে প্লান্টের স্থিতিশীলতার শর্ত তৈরি করার ব্যাপারে তাদের সমস্ত প্রচেষ্টায় সম্পূর্ণ সমর্থন করি। 

image

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ 

কয়েক দশক পর বিশ্বে আবারও পারমাণবিক সংঘর্ষে ঝুঁকি ফিরে এসেছে বলেও সবাইকে সতর্ক করেন গুতেরেস। 

এদিকে আইএইএ মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি শনিবার জানান, ওই কেন্দ্রে সর্বশেষ যে হামলাটি হয়েছে তা 'পরমাণু বিপর্যয়ের খুব বাস্তব ঝুঁকিকে নির্দেশ করে'।

যদিও বরাবরের মতো জাতিসংঘ ও ইউক্রেনের এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো। 


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর