নাইজেরিয়ায় আশুরা মিছিলে সেনা হামলায় বহু হতাহত

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১০:৪৮ পিএম

নাইজেরিয়ায় কাদুনা রাজ্যের জারিয়াতে শিয়াদের শান্তিপূর্ণ বার্ষিক আশুরা মিছিলে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ছয় জন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন।

সোমবার, নাইজেরিয়ায় ইসলামিক মুভমেন্ট-আইএমএন'র মুখপাত্র শেখ আব্দুলহামিদ বেলো বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ মিছিলে হটাৎই হামলা চালায় নিরাপত্তা বাহিনী। 

এতে ঘটনাস্থলেই মারা যায় চার। গুরুতর আহতসহ বাকীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিলটি শেষ পর্যায়ে ছিল। ঠিক তখনই সেনারা এসে গুলি চালায়। পরে তিনি আরও জানান, নিহতের সংখ্যা বেড়ে ছয়-এ দাঁড়িয়েছে এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। শেখ বেলোর অভিযোগ, সেনারা বেপরোয়াভাবে গুলি চালিয়েছে। 

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নাইজেরিয়া সরকার। এর আগে ২০১৯ সালে নাইজেরিয়ায় আশুরার মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত ১২ জন।

নাইজেরিয়ার বহু শহরে প্রতিবছর আশুরার শোক মিছিল বের হয়। মহানবির নাতি ইমাম হোসেনের শাহাদাতের বার্ষিকীতে প্রতিবছর ১০ মহরম সারাবিশ্বে শোক পালন করা হয়। 

ইতিহাসের এই দিনে কুখ্যাত ইয়াজিদ বাহিনীর বর্বরতার শিকার হয়ে নির্মমভাবে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন এবং তার বেশ কয়েকজন সঙ্গী ও নিকটাত্মীয় শাহাদাত বরণ করেন।


একাত্তর/এআর

ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর