নাইজেরিয়ায় অপহৃত ৫০ শিক্ষার্থী পালিয়ে ফিরলো পরিবারে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:২৭ এএম

নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যের ক্যাথলিক সেন্ট মেরিস স্কুল থেকে অপহৃত ৩১৫ জন শিক্ষার্থী ও শিক্ষককের মধ্যে ৫০ জন শিক্ষার্থী সফলভাবে পালিয়ে তাদের পরিবারের কাছে ফিরেছে। তবে এখনও বিপুলসংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক অপহরণকারীদের হেফাজতে রয়েছে। তাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় গণ–অপহরণগুলোর মধ্যে একটি বলে মনে করা হচ্ছে।

খ্রিষ্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) শনিবার (২২ নভেম্বর) জানিয়েছে, যাচাই–বাছাই শেষে অপহৃতের সংখ্যা আগের ২২৭ থেকে বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৩০৩ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক রয়েছেন।

সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী ও চরমপন্থিদের হামলা বেড়েছে। খ্রিষ্টানদের নিরাপত্তা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে।

নাইজার অঙ্গরাজ্য সরকার জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হুমকির কারণে বোর্ডিং স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু সেন্ট মেরিস স্কুল তা উপেক্ষা করে স্কুল খোলা রেখেছিলো। 

তবে সিএএন –এর স্থানীয় চেয়ারম্যান রেভারেন্ড বুলুস দাউওয়া ইয়োহান্না বলেছেন, আমরা সরকার ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছি যেন আমাদের সন্তানদের নিরাপদে ফেরানো যায়।

জানা গেছে, গত এক সপ্তাহে নাইজেরিয়ায় এটি তৃতীয় বড়ো অপহরণ। এর আগে সোমবার (১৭ নভেম্বর) কেব্বি অঙ্গরাজ্যের একটি বোর্ডিং স্কুল থেকে ২৫ স্কুলছাত্রী অপহৃত হয়। এরপর বুধবার (১৯ নভেম্বর) কওয়ারা অঙ্গরাজ্যের একটি গির্জা থেকে ৩৮ উপাসক অপহৃত হন। সর্বশেষ শুক্রবার (২১ নভেম্বর) সেন্ট মেরিস স্কুল থেকে ৩১৫ জনকে অপহরণ করা হয়।

এদিকে কেন্দ্রীয় সরকার প্রায় ৫০টি ফেডারেল কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে। কিছু অঙ্গরাজ্যে পাবলিক স্কুলও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, খ্রিষ্টানদের নিরাপত্তা নিশ্চিত না করলে তারা নিষেধাজ্ঞা, এমনকি পেন্টাগনের সন্ত্রাসবিরোধী উদ্যোগে সরাসরি হস্তক্ষেপের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

আরবিএস
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, পরিকল্পিত মহাসমাবেশকে সামনে রেখে শেহবাজ শরিফ সরকার ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বাধীন...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর