রুশ পর্যটকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় ইউক্রেন

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৩:৩৫ পিএম

এবার রুশ পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে রুশ অভিযানের পরও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে প্রবেশের সুযোগ পাচ্ছে রুশ ভ্রমণকারীরা। আর এই বিষয়টি মানতে পারছেন না জেলেনস্কি।

সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য আরও কঠিন হবে। তার এমন আহবানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রেমলিন।

পর্যটক ইস্যুতে জেলেনেস্কির দেওয়া প্রস্তাবে নিন্দা ও হুঁশিয়ারি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, বিষয়টিকে তারা অত্যন্ত নেতিবাচকভাবে দেখবে ক্রেমলিন। রাশিয়া এবং রুশদের বিচ্ছিন্ন করার যে কোনও প্রচেষ্টা সফল হবে না।

মঙ্গলবার এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা ক্যালাস এক টুইট বার্তায় বলেছেন, রুশদের ভ্রমণ ভিসা দেয়া বন্ধ করুন। রুশ পর্যটকদের নিষিদ্ধ করার পক্ষে ফিনল্যান্ডও।

আরও পড়ুন: এবার থাইল্যান্ডে আশ্রয় চাইছেন গোতাবায়া

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, রাশিয়া যখন ইউরোপে আগ্রাসী ও নৃশংস যুদ্ধ চালাচ্ছে, তখন ইউরোপে ভ্রমণ করছে রুশরা। এটা একদমই ঠিক নয়।

একাত্তর/আরএ

ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য...
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
চীনের রাজধানী বেইজিংয়ে নিরাপত্তার স্বার্থে ড্রোন ও মানববিহীন আকাশযান (ইউএভি) রাখা ও ব্যবহারের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। ১৫ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন বিধিমালা...
বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের সুবিধার্থে ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে  শিল্প কারখানায় বেড়েছে গ্যাস সরবরাহ। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও তাতে পুরো সন্তুষ্ট নন উদ্যোক্তারা।  বলছেন, অর্থনীতিতে গতি আনার মতো পরিস্থিতি নিশ্চিত হয়নি...
অন্তবর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ এনে তা অনুসন্ধানে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের...
আইন-কানুনের তোয়াক্কা না করে, নাম সর্বস্ব প্রতিষ্ঠান বানিয়ে, ইস্টার্ন ব্যাংকের ২১ শতাংশ শেয়ার দখল করে আছেন সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী চৌধুরী ও তার পরিবার। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর