সিয়েরা লিওনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে নিহত ২৭

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৫:৩৪ পিএম

সিয়েরা লিওনে বুধবার সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ছয় পুলিশ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) পুলিশ ও সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নিহতের এই সংখ্যা জানিয়েছে।

অর্থনৈতিক দুর্দশা ও দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধে বুধবার রাজধানী ফ্রিটাউনের রাজপথে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে তা সহিংসতায় গড়ায়। সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তা ও অন্তত ২১ জন বেসামরিকের মৃত্যু হয়েছে।

সিয়েরা লিওনে এমন সরকারবিরোধী বিক্ষোভ বিরল। বিশেষ করে রাজধানী ফ্রিটাউনে বিক্ষোভ দেখা যায় না। তবে গত কয়েক বছরে বিচ্ছিন্ন বিক্ষোভে বেশ কয়েকজন নিহত হয়েছে।

রয়টার্সের যাচাই করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্রিটাউনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর গুলি ছুঁড়ছেন এক পুলিশ কর্মকর্তা।

রাজধানীর পূর্বাঞ্চলে বসবাসকারী সুলাইমান তুরে (১৯) বিক্ষোভ মিছিলে অংশ নেন। তবে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপের সময় মিছিলে ছিলেন না। তিনি বলেন, আমার মনে হয় সবাই হতবাক। আমাদের দেশ এমন না। সিয়েরা লিওন একটি শান্তিপূর্ণ দেশ।

প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিয়ো বলেছেন, বুধবারের ঘটনার পারিপার্শ্বিকতা তদন্ত করা হবে।

সংঘর্ষের পর রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা থেকে ভোর ৭টা পর্যন্ত কারফিউ থাকবে। বুধবার বিকাল ৩টা থেকে কারফিউ জারি করা হয়েছিল সহিংসতা ঠেকাতে।


একাত্তর/এসএ

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর