কেনিয়ায় তিন দিনেও ঘোষিত হয়নি নির্বাচনের ফল

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:২৬ পিএম

কেনিয়ায় তিন দিন আগে অনুষ্ঠিত নির্বাচনের ফল যাচাই করতে খুব বেশি সময় লাগছে বলে স্বীকার করেছেন দেশটির নির্বাচন কমিশনের প্রধান ওয়াফুলা চেবুকাতি। 

মঙ্গলবার (৯ আগস্ট) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন। 

ডিজিটাল মাধ্যমে পাঠানো ফল কাগজপত্রের সাথে মিলিয়ে দেখা হচ্ছে জানিয়ে তিনি এ প্রক্রিয়ার ধীরগতির জন্য পার্টি এজেন্টদের দোষারোপ করেন। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রায়লা ওডিঙ্গা ও উইলিয়াম রুতোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। 

তবে বিজয়ী কে, তা ঘোষণা করার এখতিয়ার আছে একমাত্র নির্বাচন কমিশনের। এজন্য সাতদিন সময় দেয়া হয়েছে তাদের। 

এর আগে ওয়াফুলা চেবুকাতি বলেছিলেন, ভোট গণনায় সংখ্যার ভিন্নতা দেখে ভয় পাওয়ার কিছু নেই। একটি পাবলিক পোর্টাল থেকেই ফল জানানো হচ্ছে। শেষ পর্যন্ত সবার দেখানো ফল একই দাঁড়াবে। 

রাজধানী নাইরোবির একটি সাংস্কৃতিক কেন্দ্রে ফল যাচাইবাছাইয়ের কাজ করছেন ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টোরাল এন্ড বাউন্ডারিস কমিশনের কর্মকর্তারা। দেশজুড়ে প্রায় ৪৬ হাজার পোলিং স্টেশন থেকে পাঠানো রেজাল্ট শিটের ছবির সাথে মিলিয়ে দেখা হচ্ছে কর্মকর্তাদের নিয়ে আসা রেজাল্ট শিটের সাথে। দুটির মধ্যে কোনো পার্থক্য নেই তা নিশ্চিত করতেই এমনটা করা হচ্ছে। 

চেবুকাতি বলছেন, পার্টি এজেন্টরা একটি সহজ প্রক্রিয়াকে 'ফরেনসিক' প্রক্রিয়া বানিয়ে ফেলছেন, যার ফলে সময় লাগছে বেশি। 

এদিকে প্রতিটি পোলিং স্টেশন থেকে রেজাল্ট শিটের ছবি তুলে পাঠানোর দায়িত্ব রয়েছে সাংবাদিকদের ওপর। এক্ষেত্রে প্রতিটি মিডিয়া হাউজের গতি ভিন্ন হওয়ায় একেকজনের একেক সময় লাগছে। 

শুক্রবার সকালে তাদের গতি কমে গেলেও এর কারণ জানাতে পারছেন না কেউ। তবে তারা ক্লান্ত হয়ে পড়েছেন বলে দাবি অনেকের। 

আরও পড়ুন: মেক্সিকোতে কয়লাখনি ধসে সাত দিন আটকে আছে ১০ শ্রমিক

এর আগে বেশ কয়েকবার কেনিয়াতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে বাতিল করা হয়েছে ফল। তাই এবার ঠিকঠাকভাবে সব শেষ করতে উদগ্রীব কর্মকর্তারা। 

তবে ঠিক কখন নির্বাচনের ফল জানা যাবে তা এখনও স্পষ্ট নয়। ২৯০ সাংবিধানিক পদের কয়েকটির ফল ঘোষণা করা শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে একজন বিজয়ী নির্ধারণ করতে না পারলে নির্বাচন গড়াবে দ্বিতীয় রাউন্ডে, যা অনুষ্ঠিত হবে আগামী ৮ সেপ্টেম্বর। 


একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন র‍্যাপার বলেন্দ্র শাহ। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে তার নিজের সংসদীয় আসনেই বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি। এতে করে...
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি বর্তমানে দেশটির পরবর্তী 'সর্বোচ্চ নেতা' নির্বাচনের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম হিসেবে আবির্ভূত হয়েছেন। ৮৬...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর