আপাতত গ্রেপ্তার এড়ালেন নূপুর শর্মা

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৪৩ পিএম

মহানবী মুহাম্মদকে নিয়ে কটূক্তির জেরে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। 

নূপুর শর্মা এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে গত ২৬ মার্চ ওই অবমাননাকর মন্তব্য করেন। এরপর তাকে গ্রেপ্তার করতে ভারতের বিভিন্ন রাজ্যে এফআইআরও দায়ের করা হয়। সেই মামলাগুলোর গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ চেয়ে দেশের শীর্ষ আদালতের কাছে আবেদনও করেন নূপুর শর্মা। 

তবে, সেই সময় বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি চন্দ্র কান্তের অবকাশকালীন বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালত মৌখিকভাবে নূপুর শর্মাকে ভর্ৎসনাও করেছিল। যা নিয়ে তৈরি হয়েছিল নতুন বিতর্ক।

শুক্রবার (১২ আগস্ট) ওই একই বেঞ্চ বলেছে, এই আদালত ইতিমধ্যেই আবেদনকারীর জীবন ও নিরাপত্তার গুরুতর হুমকির বিষয়টি বিবেচনা করেছে। তাই আমরা নির্দেশ দিচ্ছি, নূপুর শর্মার বিরুদ্ধে সব এফআইআর স্থানান্তর করা হোক এবং তদন্তের জন্য দিল্লি পুলিশের কাছে জমা করা হোক।

শীর্ষ আদালত আরও জানিয়েছে, এফআইআরগুলো দিল্লি পুলিশের ‘ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস’ বা ‘আইএফএসও’ বিভাগ তদন্ত করবে। 

বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং বিচারপতি চন্দ্র কান্তের বেঞ্চ আরও বলেছে, মামলার তদন্তে অন্যান্য পুলিশ বাহিনীর সহায়তা নেওয়ার সুযোগ পাবে আইএফএসও। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নূপুর শর্মাকে দেয়া অন্তর্বর্তী সুরক্ষার মাত্রা বাড়ানো হবে।

আরও পড়ুন: নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

আদালত আরও বলেছে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলো খারিজ করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদনও করতে পারবেন নূপুর শর্মা। ভবিষ্যতে কোনও এফআইআর দায়ের হলে, তার বিরুদ্ধেও আবেদন করতে পারবেন তিনি।

বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে নূপুর শর্মার বিরুদ্ধে প্রথম এফআইআর দায়ের হয়েছিলো মহারাষ্ট্রে। এছাড়া উত্তর প্রদেশ, দিল্লি এবং তেলেঙ্গানাতেও পৃথক এফআইআর দায়ের করা হয়েছে। আরও একটি এফআইআর নথিভুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে।


একাত্তর/এসজে

ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের মাত্র এক মাসের মধ্যেই কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। গত মঙ্গলবার কলকাতার রাস্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর