যা জানা গেছে সালমান রুশদির হামলাকারী সম্পর্কে

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১:৪১ পিএম

নিউইয়র্কের অনুষ্ঠান মঞ্চে হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন লেখক সালমান রুশদি। দর্শক সারি থেকে দৌড়ে মঞ্চে উঠে তার ওপর ছুরি দিয়ে হামলা চালায় এক হামলাকারী। ঘটনাস্থলে উপস্থিত অন্যরা তাকে আটকে রাখার পর তাকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গেছে হামলাকারীর পরিচয়। 

হামলাকারী হিসেবে নিউ জার্সির বাসিন্দা ২৪ বছরের হাদি মাতারকে শনাক্ত করেছে পুলিশ।

হাদি মাতারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে প্রাথমিকভাবে দেখা গেছে তিনি ‘শিয়া উগ্রবাদ’ এবং ইরানের ইসলামী বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) প্রতি সহানুভূতিশীল ছিলেন।

হাদি মাতার ও আইআরজিসির মধ্যে সরাসরি কোনও সংযোগ পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার ফোনে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির ছবি পেয়েছে।

image


নিউ ইয়র্কের চাওটাওকুয়া ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সালমান রুশদি বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে হাদি মাতার দৌড়ে মঞ্চে উঠে যান। সেখানে তার চালানো হামলায় সালমান রুশদি ছাড়াও সাক্ষাৎকার গ্রহীতা হেনরি রেসি আহত হন। তবে রেসির মাথায় পাওয়া আঘাত গুরুতর নয়।

পুলিশের বিশ্বাস হাদি মাতার একাই এই ঘটনা ঘটিয়েছেন। তবে কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে ব্যাকপ্যাক এবং ইলেক্টনিকস সামগ্রি জব্দ করেছে।

হাদি মাতার নিউ জার্সির ফেয়ারভিউতে বসবাস করেন। তার জাতীয়তা এবং কোনও অপরাধের কোনও রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে কর্তৃপক্ষ।

image


উল্লেখ্য, হামলায় গুরুতর আহত হওয়ার পর সালমান রুশদিকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরে এক বিবৃতিতে সালমান রুশদির এজেন্ট জানান, ভারতীয় বংশোদ্ভূত এই লেখক তার একটি চোখ হারাতে পারেন। লিভার মারাত্মক আহত হয়েছে। এছাড়া তার ঘাড় ও পেটে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান তিনি।


একাত্তর/এসএ

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ইরানের ওপর ব্যাপক মাত্রার বিমান হামলা আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর সাথে জুড়ে দিয়েছেন এক কড়া শর্ত, তেহরানকে খুব ‘দ্রুত’ আমেরিকার সাথে একটি চুক্তিতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর